ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বদলে যাচ্ছে বিপিএলের দলগুলোর নাম, আসছে নতুন পরিচয়
স্পোর্টস ডেস্ক: চলতি বছরের ডিসেম্বরে মাঠে গড়াতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। পাঁচ দল নিয়ে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টের নেপথ্যে চলছে জোর প্রস্তুতি। বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। এরপর ১৯ ডিসেম্বর শুরু হয়ে ১৬ জানুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হতে পারে এবারের প্রতিযোগিতা। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এ সম্ভাব্য সূচি নির্ধারণ করা হয়েছে।
বুধবার গুলশানের নাভানা টাওয়ারে আয়োজিত বৈঠকে ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত করে বিসিবি। রংপুর রাইডার্সের দায়িত্ব পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি পেয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিস; রাজশাহীর মালিক নাবিল গ্রুপ; সিলেটের মালিকানা পেয়েছে ক্রিকেট উইথ সামি। ঢাকার মালিকানা গেছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) এর কাছে।
যদিও মালিকানা পরিবর্তন হয়েছে, ফ্র্যাঞ্চাইজির নাম তাৎক্ষণিকভাবে বদলানো যাচ্ছে না বলে জানিয়েছে বিসিবি। গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেন, দলগুলোর সঙ্গে আলোচনা করে খুব দ্রুত নামের বিষয়টি চূড়ান্ত করা হবে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস আগের নামেই খেলবে। তবে বদলে যেতে পারে অন্য তিন দলের নাম। সম্ভাব্য নামের তালিকায় রয়েছে সিলেট ইউনাইটেড, রাজশাহী স্টারস এবং চট্টগ্রামের জন্য চিটাগং বুলস নামটি বিবেচনায় রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)