ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
জ্যোতির বিরুদ্ধে জাহানারার অভিযোগ, যা জানাল বিসিবি
সরকার ফারাবী: বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। সম্প্রতি তিনি সেখানে এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি-এর বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহণ এবং জুনিয়র খেলোয়াড়দের সঙ্গে খারাপ আচরণের অভিযোগ তুলেছেন।
এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সতর্ক হয়ে পরিস্থিতি মূল্যায়ন করেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, জাহানারার উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া ও অসত্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক এক নারী দলের সদস্য সম্প্রতি গণমাধ্যমে বর্তমান অধিনায়ক, খেলোয়াড়, স্টাফ ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। বিসিবি এগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে, কারণ এসব অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত এবং মিথ্যা।
বোর্ড আরও উল্লেখ করেছে, বাংলাদেশ নারী দল আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসনীয় সাফল্য দেখাচ্ছে। এই ধরনের বিভ্রান্তিকর ও অপমানজনক মন্তব্য দলের মনোবলকে প্রভাবিত করতে পারে। বোর্ড মনে করে, বক্তব্যের মূল উদ্দেশ্য দলের ঐক্য এবং মনোবল নষ্ট করা।
বিসিবি জানিয়েছে, যিনি এসব মন্তব্য করেছেন, তিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের কোনো কর্মকাণ্ড বা পরিকল্পনার সঙ্গে যুক্ত নন। তবুও প্রাসঙ্গিকতা ছাড়াই বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে শেষের দিকে বোর্ডের মন্তব্য, বিসিবি নারী দলের নেতৃত্ব, খেলোয়াড় ও ম্যানেজমেন্টের প্রতি পূর্ণ আস্থা রাখে। তদন্তে কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। আমরা দলের পাশে থাকবে এবং সর্বাত্মক সহায়তা দেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?