ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
আবারও একসঙ্গে চঞ্চল-তুষি , যোগ দিলেন সিয়ামও
বিনোদন ডেস্ক: মেজবাউর রহমান সুমনের সফল চলচ্চিত্র ‘হাওয়া’র পর আবারও একসঙ্গে কাজ করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষিকে। এবার তাদের সঙ্গী হচ্ছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। রায়হান রাফী পরিচালিত ভৌতিক গল্পের সিনেমা ‘আন্ধার’-এ এই তিন তারকাকে দেখা যাবে।
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সোমবার (৩ নভেম্বর) রাতে ‘ক্রিপটিক ফেইট’ ব্যান্ডের ভোকালিস্ট শাকিব চৌধুরীর ‘গিক মিথ’ নামের একটি শো-তে নির্মাতা রাফী নিজেই এই ঘোষণা দেন।
রায়হান রাফী জানান, ‘আন্ধার’ ছবির শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এটি তার প্রথম সিনেমা, যেখানে তিনি অন্য কোনো লেখকের গল্পে কাজ করেছেন। তিনি মুগ্ধ হয়ে এই গল্পে কাজ করেছেন এবং দুই বছর ধরে স্বপ্ন লালন করে ছবিটি নির্মাণ করেছেন।
সিনেমাটিতে সিয়াম আহমেদকে ‘গোয়েন্দা দেলোয়ার’ চরিত্রে, চঞ্চল চৌধুরীকে ‘শমসের’ চরিত্রে এবং নাজিফা তুষিকে ‘নাদিয়া’ চরিত্রে দেখা যাবে। এছাড়াও মোস্তফা মনওয়ার, ফররুখ আহমেদ রেহান, আফসানা মিমি, গাজী রাকায়েত, স্বর্ণালী চৈতি ও তানজিকা আমিন বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
‘আন্ধার’-এর গল্প যৌথভাবে লিখেছেন গিটারিস্ট ও ব্যান্ড তারকা সাইদুস সালেহীন সুমন (বেজবাবা সুমন), শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। শাকিব চৌধুরীর মতে, এটি বাংলাদেশি সংস্কৃতিতে গভীরভাবে প্রোথিত একটি ভৌতিক গল্প হবে, যেখানে রহস্য, থ্রিলার, খুন ও আবেগ পশ্চিমা ভৌতিক ছবির মতো মিশে থাকবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট