ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
টাওয়ার হ্যামলেটসে আয়ুব আলী মাস্টারের স্মারক প্ল্যাক উন্মোচন
নিজস্ব প্রতিবেদক :পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে বাঙালি অভিবাসীদের পথপ্রদর্শক আয়ুব আলী মাস্টারের সম্মানে একটি স্মারক প্ল্যাক উন্মোচন করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। রোববার (২ নভেম্বর) ক্রিশ্চিয়ান স্ট্রিটের ড্রেউয়েট হাউসের বাইরে এই উন্মোচন অনুষ্ঠিত হয়, যেখানে আয়ুব আলী ১৯৪০-এর দশকে ‘ইন্ডিয়ান সিমেনস ওয়েলফেয়ার লিগ’ প্রতিষ্ঠা করেছিলেন।
অনুষ্ঠানের সূচনা হয় কাউন্সিলের কনজারভেশন অফিসার আন্না জুকেল্লির বক্তব্যের মাধ্যমে। এরপর বক্তব্য দেন স্বাধীনতা ট্রাস্টের চেয়ারপারসন জুলি বেগম। আয়ুব আলীর নাতনি পারুল হুসেন পারিবারিক প্রতিনিধিত্ব করে আবেগঘন বক্তব্য রাখেন এবং জানান, বহুদিন পর তার নানার অবদান আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাচ্ছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাংস্কৃতিক বিষয়ক লিড মেম্বার কাউন্সিলর কামরুল হোসেন। তিনি বাংলার প্রথম প্রজন্মের অভিবাসীদের ত্যাগ ও অবদান স্মরণ করে বলেন, তাদের প্রচেষ্টার ফলেই আজকের ব্রিটিশ-বাঙালি সমাজের ভিত্তি তৈরি হয়েছে।
আয়ুব আলী মাস্টার ১৯১৯ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং টিলবেরি ডকসে পৌঁছান। পরে তিনি ১৩ স্যান্ডি’স রো-তে বসবাস শুরু করেন। সেখানে তিনি আগত বাঙালি ও ভারতীয় নাবিকদের খাদ্য, আশ্রয় ও প্রশাসনিক সেবায় সহায়তা করতেন। এই কারণে সবাই তাকে ‘মাস্টার’ নামে ডাকত। পরবর্তীতে তিনি ‘অরিয়েন্ট ট্রাভেলস’ নামে একটি ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠা করেন, যা পরে ব্রিক লেনের ৯৬ নম্বরে স্থানান্তরিত হয়।
১৯৮০ সালে আয়ুব আলী মাস্টার বাংলাদেশে মৃত্যুবরণ করেন। তার প্রতি এই শ্রদ্ধা নিবেদন প্রবাসী বাঙালি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে নতুনভাবে স্মরণ করিয়ে দিল।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)