ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
নাগরিকরা ঘরে বসেই এখন ভূমিসেবা পাচ্ছেন: ভূমি সচিব
নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, ভূমি প্রশাসনের আধুনিকায়নের অন্যতম প্রধান পদক্ষেপ হলো অটোমেটেড ভূমিসেবা, যা নাগরিকদের জন্য সহজ, দ্রুত এবং স্বচ্ছ ভূমিসেবা নিশ্চিত করছে। নাগরিকরা এখন ঘরে বসেই অনলাইনে বিভিন্ন ভূমিসংক্রান্ত সেবা গ্রহণ করতে পারছেন।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কম্পিউটার ল্যাবে রংপুর বিভাগের চারটি জেলা (রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম) এবং খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার কর্মকর্তাদের ‘টিওটি (Training of Trainers) প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) থেকে কম্পিউটার অপারেটর পদমর্যাদার ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের আয়োজন করে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প।
সিনিয়র সচিব বলেন, ভূমি একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম প্রধান উপাদান। নাগরিকদের দ্রুত, স্বচ্ছ ও নির্ভুল ভূমিসেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি প্রশাসন, দক্ষ জনবল এবং জনবান্ধব নীতিমালা প্রণয়নের মাধ্যমে এ লক্ষ্য অর্জন করা হচ্ছে। সব কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য হলো জনগণের সহজে ভূমিসেবা নিশ্চিত করা।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে বাংলাদেশে ভূমিসেবা প্রায় সম্পূর্ণ ডিজিটাল রূপ নিয়েছে। সরকারি উদ্যোগে নাগরিকরা অনলাইনে ঘরে বসেই সেবা গ্রহণ করতে পারছেন।
এএসএম সালেহ আহমেদ বলেন, ভূমি সেবা এখন নাগরিকের দোরগোড়ায়, এ অঙ্গীকার বাস্তবায়নে মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে। এছাড়া, প্রতিটি জেলার জেলা প্রশাসকের কার্যালয়সহ প্রয়োজনমতো নাগরিক ভূমিসেবা কেন্দ্র স্থাপন করা হচ্ছে এবং সেবা প্রদান অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি