ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
ট্রাম্পের সামরিক হামলার হুমকির জবাবে যা জানাল নাইজেরিয়া
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় খ্রিস্টানদের ওপর হামলার অভিযোগ তুলে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, নাইজেরিয়া সরকার পদক্ষেপ না নিলে মার্কিন সাহায্য বন্ধের পাশাপাশি দেশটিতে দ্রুত ও "নির্মম" হামলা চালানো হতে পারে। ট্রাম্প এই হুমকি দেওয়ার একদিন আগেই দাবি করেছিলেন যে, নাইজেরিয়ায় খ্রিস্টানদের অস্তিত্ব হুমকির মুখে এবং উগ্র ইসলামপন্থিদের হামলায় হাজার হাজার খ্রিস্টান খ্রিস্টান নিহত হয়েছেন।
তবে ট্রাম্পের এই হামলার হুমকির জবাবে কোনো তীব্র প্রতিক্রিয়া না দেখিয়ে উল্টো এটিকে স্বাগত জানিয়েছে নাইজেরিয়ার সরকার। তারা বলেছে, নাইজেরিয়ার ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানিয়ে যদি যুক্তরাষ্ট্র উগ্রপন্থিদের দমনে হামলা চালায়, তাহলে তারা এতে সম্মতি দেবে।
নাইজেরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র ড্যানিয়েল বাওয়ালা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, "যুক্তরাষ্ট্র যতক্ষণ আমাদের অখণ্ডতাকে সম্মান জানাবে, ততক্ষণ পর্যন্ত তাদের এ সহায়তাকে আমরা স্বাগত জানাব। আমি বিশ্বাস করি দুই দেশের নেতা যখন দেখা করবেন এবং বৈঠকে বসবেন, তখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াইয়ে আমরা ভালো কিছু পাব।"
এর আগে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু খ্রিস্টানদের ওপর হত্যাযজ্ঞ চালানোর দাবি প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেছিলেন, তার দেশ ধর্মীয় কারণে কোনো হত্যাযজ্ঞকে সমর্থন করে না। এক বিবৃতিতে তিনি বলেন, "২০২৩ সাল থেকে, আমাদের প্রশাসন খ্রিস্টান ও মুসলিম—উভয় সম্প্রদায়ের নেতার সঙ্গেই খোলামেলা এবং সক্রিয় সম্পর্ক বজায় রেখেছে। একইসাথে, প্রশাসন ধর্ম-নির্বিশেষে এবং অঞ্চলভেদে নাগরিকদের প্রভাবিত করে এমন নিরাপত্তাজনিত চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে চলেছে।"
নাইজেরিয়ায় প্রায় ২০ কোটি মানুষ বাস করেন। দেশটির উত্তরাঞ্চলে মুসলিম এবং দক্ষিণাঞ্চলের বেশিরভাগ জায়গায় খ্রিস্টানরা থাকেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়