ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবনী স্টার্টআপদের জন্য নতুন সুযোগ
নিজস্ব প্রতিবেদক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া)’ প্রকল্প তরুণ উদ্যোক্তা ও উদ্ভাবনী স্টার্টআপদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে। আগারগাঁওয়ে অবস্থিত এই প্রকল্পের আধুনিক কো-ওয়ার্কিং স্পেসে যোগ্য স্টার্টআপগুলো বিনামূল্যে অফিস সুবিধা, উচ্চগতির ইন্টারনেট, নেটওয়ার্কিং ও প্রশিক্ষণসহ নানা সুযোগ পাবে।
রোববার (২ নভেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সরকারি সম্পদের সুষ্ঠু ও কার্যকর ব্যবহারের ওপর জোর দিয়ে অনিয়মিত স্টার্টআপদের বরাদ্দ বাতিল করে নতুন ও যোগ্য স্টার্টআপদের এই আধুনিক কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান জানিয়েছেন।
আইডিয়া প্রকল্পের নতুন কো-ওয়ার্কিং স্পেস নীতিমালা বাস্তবায়নের পর কার্যক্রম আরও গতিশীল হয়েছে। এ পর্যন্ত বিশেষ কমিটির ছয়টি সভায় নতুন স্টার্টআপদের জন্য ৩৩টি ডেস্ক বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে মোট ৫১টি ডেস্কের মধ্যে বাকি ১৮টির জন্য আবেদন প্রক্রিয়া চলমান। খুব দ্রুতই অব্যবহৃত ডেস্কগুলো যাচাই-বাছাই শেষে বরাদ্দ দেওয়া হবে।
এই কো-ওয়ার্কিং স্পেসে উদ্যোক্তারা ছয় মাস মেয়াদি বিনামূল্যে অফিস স্পেস, উচ্চগতির ইন্টারনেট, মিটিং ও কনফারেন্স রুম, মনিটরিং ও কর্পোরেট নেটওয়ার্কিং সুবিধা, এবং আইডিয়া ল্যাব ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক এবং আইডিয়া প্রকল্পের ওয়েবসাইট idea.gov.bd-এ করতে হবে। আবেদনকারীদের ট্রেড লাইসেন্স বা বিআইএন কপি, টিআইএন সার্টিফিকেট, প্রতিষ্ঠাতার এনআইডি বা পাসপোর্ট কপি এবং অনুদানপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট চুক্তিপত্রের কপি জমা দিতে হবে।
তবে শুধুমাত্র তথ্যপ্রযুক্তি–ভিত্তিক উদ্ভাবনী স্টার্টআপরাই এই কো-ওয়ার্কিং স্পেসের জন্য আবেদন করতে পারবেন। আইডিয়া প্রকল্প কর্তৃপক্ষ আশা করছে, এই উদ্যোগ দেশের তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তা, সহযোগিতা ও প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ
- দেশের বাজারে কমেছে সোনার দাম
- যুক্তরাষ্ট্রে গিয়ে ফেরেননি, ঢাবি অধ্যাপককে অব্যাহতি