ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
‘হুক্কা’ প্রতীকসহ জাগপা ফিরে পেল নিবন্ধন
নিজস্ব প্রতিবেদক :জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) রাজনৈতিক দল হিসেবে আবার নিজেদের নিবন্ধন ফিরে পেয়েছে।
জাগপা ২০০৮ সালের ২০ নভেম্বর নিবন্ধন লাভ করেছিল, তবে এক যুগ পর ২০২১ সালের ২৮ জানুয়ারি তাদের নিবন্ধন বাতিল করা হয়। পরবর্তীতে হাইকোর্ট বিভাগ ২০২৫ সালের ১৯ মার্চ এই বাতিল সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করলে, নির্বাচন কমিশন সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে জাগপার নিবন্ধন পুনর্বহাল করে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছিল, কিন্তু রাজনীতি বন্ধ করতে পারেনি। আমরা ধৈর্যের সঙ্গে দেশের পক্ষে রাজনীতি করেছি। সত্যের বিজয় হয়েছে, আমরা আমাদের রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছি।” জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, “নিবন্ধন বাতিলের পক্ষে তৎকালীন ইসি যেই কারণ দেখাক না কেন, মূল কারণ ছিল জাগপা’র ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী দৃঢ় অবস্থান। ভারতের ‘র’-এর পরিকল্পনা এবং দেশের মধ্যে ষড়যন্ত্রের ফলে আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল। দেশের ভিতরে ও বাইরে সব ষড়যন্ত্রের অবসান হয়েছে।”
রোববার ইসি জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আরপিও অনুযায়ী জাতীয় গণতান্ত্রিক পার্টি ২০০৮ সালের ২০ নভেম্বর নিবন্ধন পায়, যার নিবন্ধন নম্বর ০৩৬ এবং প্রতীক ছিল ‘হুক্কা’। পরবর্তীতে ২০১৪ সালের ২৪ জুলাই দলটির নাম পরিবর্তন করে ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’ রাখা হয় এবং সংশোধিত সার্টিফিকেট দেওয়া হয়।
এরপর ২০২১ সালের ২৮ জানুয়ারি ইসি এক প্রজ্ঞাপনের মাধ্যমে দলটির নিবন্ধন বাতিল করে। বিষয়টি নিয়ে দায়ের করা রিট মামলায় হাইকোর্ট ২০২৫ সালের ১৯ মার্চ ইসির ২০২১ সালের প্রজ্ঞাপন বাতিল করার রায় দেয়।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ