ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
ওষুধ খাতের ৬ কোম্পানিতে ডিভিডেন্ড অপরিবর্তিত
আবু তাহের নয়ন
সিনিয়র রিপোর্টার
আবু তাহের নয়ন: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের ৩৪টি কোম্পানি রয়েছে। এর মধ্যে ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৯টি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী আলোচ্য সময়ে ডিভিডেন্ড অপরিবর্তি রয়েছে ৬ কোম্পানির। একই সময়ে ডিভিডেন্ড বেড়েছে ৫টি এবং কমেছে ৮ টিকোম্পানির। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিভিডেন্ড অপরিবর্তিত থাকা কোম্পানিগুলো হলো- দ্যা একমি ল্যাবরেটরিজ লিমিটেড, এমবি ফার্মাসিউটিক্যালস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, জেএমআই সিরিঞ্জ, নাভানা ফার্মাসিউটিক্যালস এবং স্যালভো কেমিক্যালস।
দ্যা একমি ল্যাবরেটরিজ লিমিটেড:
কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগের বছর ২০২৪ অর্থবছরে কোম্পানিটি ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৪৮ পয়সা, আগের অর্থবছর ইপিএস হয়েছিল ১১ টাকা ৬১ পয়সা।
অর্থবছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৩ টাকা ১২ পয়সা, যা আগের বছর ছিল ৩ টাকা ৭০ পয়সা।
সর্বশেষ ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২৬ টাকা ৩৭ পয়সা, যা আগের বছর ছিল ১১৮ টাকা ৩৯ পয়সা।।
এমবি ফার্মাসিউটিক্যালস :
৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগের বছর ২০২৪ অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ২১ পয়সা, আগের অর্থবছর ইপিএস হয়েছিল ৪ টাকা ৩ পয়সা।
অর্থবছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৯ টাকা ৬ পয়সা, যা আগের বছর ছিল মাইনাস ২৭ টাকা ৪৭ পয়সা।
সর্বশেষ ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৪৭ পয়সা, যা আগের বছর ছিল ১২ টাকা ২৬ পয়সা।।
এশিয়াটিক ল্যাবরেটরিজ :
কোম্পানিট ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগের বছর ২০২৪ অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯ পয়সা, আগের বছর ইপিএস ছিল ২ টাকা ৮২ পয়সা।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ১ টাকা ৬৬ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ১৫ পয়সা।
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৪ টাকা ৮ পয়সা, যা আগের বছর ছিল ৫২ টাকা ৫৮ পয়সা।
জেএমআই সিরিঞ্জ :
কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগের বছর ২০২৪ অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৪৯ পয়সা, আগের অর্থবছরের একই সময় যা ছিল ১ টাকা ২৯ পয়সা।
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৭ টাকা ২৩ পয়সা, আগের অর্থবছরের একই সময় যা ছিল ৮৬ টাকা ৬৬ পয়সা।
নাভানা ফার্মাসিউটিক্যালস :
কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগের বছর ২০২৪ অর্থবছরে কোম্পানিটি ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৫৪ পয়সা, আগের অর্থবছর ইপিএস হয়েছিল ৩ টাকা ৭৭ পয়সা।
অর্থবছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ১৬ টাকা ৯০ পয়সা, যা আগের বছর ছিল ৬ টাকা ৫৮ পয়সা।
সর্বশেষ ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৫ টাকা ২৯ পয়সা, আগের অর্থবছরের একই সময় যা ছিল ৪২ টাকা ৪৬ পয়সা।
স্যালভো কেমিক্যালস :
কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগের বছর ২০২৪ অর্থবছরে কোম্পানিটি ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৬৬ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৫৭ পয়সা, আগের অর্থবছরের একই সময় যা ছিল ১৬ টাকা ২৪ পয়সা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে’র নতুন কমিটি ঘোষণা
- ঢাবির নতুন প্রো-ভিসি ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী
- আজ বিশ্ব মা দিবস
- শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের ভিডিও ধারণ ও আপত্তিকর মন্তব্যের অভিযোগ
- মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ নিয়ে মিশার সহায়তা চাইলেন ওমর সানী
- সাদিক কায়েমের বিয়ে নিয়ে যা জানা গেছে
- মিউচুয়াল ফান্ডে নতুন যুগের শুরু: গাইডলাইন প্রকাশ করল বিএসইসি
- ব্যবসায় বড় লাফ ইউসিবি ও লিন্ডে বিডির
- নবম পে স্কেলে বেতন কাঠামো কত নির্ধারণ করা হয়েছে?
- মাদ্রাসায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের দাবি এমজেএফের
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- দেশে বাড়লো সোনার দাম
- ঢাবির নতুন প্রক্টর অধ্যাপক ইসরাফিল
- ঢাবিতে প্রথমবারের মতো আন্ডারওয়াটার ফটোগ্রাফি কর্মশালা