ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
শেয়ারবাজারে বড় ধস থামাল ৬ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: তালিকাভুক্ত ৬ কোম্পানির দৃঢ় অবস্থানে বড় ধস ঠেকাল শেয়ারবাজারের। আজ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার শুরু থেকেই সূচক ছিল উর্ধ্বমুখী; ওই ৬ কোম্পানির শক্তিশালী পারফরম্যান্সে বাজারে আশার আলো ছড়িয়ে পড়ে। কিন্তু দুপুর দেড়টার পর থেকে বাজারের গতি হঠাৎ থমকে যায় এবং সূচক নামতে শুরু করে। শেষ ঘণ্টায় পতনের ধারা অব্যাহত থাকলেও দিনশেষে সূচক মাত্র ৬ পয়েন্ট কমে অবস্থান নেয়।
বিশ্লেষকদের মতে, ওই ৬ কোম্পানির সক্রিয় উপস্থিতি না থাকলে সূচকের পতন আরও গভীর হতে পারত। তারা বলছেন, দিনভর লড়াইয়ে এই কোম্পানিগুলোর দৃঢ়তা বাজারকে বড় ধসের হাত থেকে বাঁচিয়েছে। বিষয়টি জানা গেছে লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টালের সূত্রে।
কোম্পানি ৬টি হলো- ব্র্যাক ব্যাংক, ওয়ালটন হাইটেক, মনোস্পুল বিডি, এসিআই, পূবালী ব্যাংক এবং ইউসিবি। আজ ডিএসইর সূচকের এই ৬ কোম্পানি প্রায় ১৬ পয়েন্ট। কিন্তু এরপরও দিনশেষে সূচকের পতন ঘটে।
কোম্পানি ৬টির মধ্যে সর্বোচ্চ পয়েন্ট বেড়েছে ব্র্যাক ব্যাংকের। আজ ডিএসইর সূচকে ৬ পয়েন্টের বেশি যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ২.৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৯ টাকা ৭০ পয়সায়। আর শেয়ারটির দর ৬৮ টাকা ২০ পয়সা থেকে ৬৯ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ২ কোটি ৪২ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
আজ ডিএসইর সূচকে প্রায় ৩ পয়েন্ট যোগ করেছে ওয়ালটন হাইটেক। এদিন কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ২০ পয়সা বা ১.৬৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৮১ টাকা ২০ পয়সায়। আর শেয়ারটির দর ৩৭৫ টাকা ৪০ পয়সা থেকে ৩৮৪ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ৯৬ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
আজ ডিএসইর সূচকে ২ পয়েন্টের বেশি যোগ করেছে মনোস্পুল বিডি। এদিন কোম্পানিটির শেয়ার দর ৩০ টাকা ৯০ পয়সা বা ৩০.৪৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩২ টাকা ৩০ পয়সায়। আর শেয়ারটির দর ১১০ টাকা থেকে ৩০৫ টাকা ৬০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির ৩৩ কোটি ৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
অন্য তিন কোম্পানির মধ্যে- এসিআই ১ পয়েন্টের বেশি, পূবালী ব্যাংক প্রায় ১ পয়েন্ট এবং ইউসিবি ১ পয়েন্ট যোগ করেছে।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- স্থগিত হতে পারে ব্রাজিল ও স্কটল্যান্ডের ম্যাচটি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড -সরাসরি দেখুন এখানে (LIVE)