ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ধর্ম উপদেষ্টার স্পষ্ট বার্তা: জাকির নায়েকের সফর এখতিয়ারের বাইরে
নিজস্ব প্রতিবেদক : চলতি মাসের শেষ দিকে ঢাকায় আসার কথা রয়েছে ইসলামি বক্তা ডা. জাকির নায়েকের। তবে তার আগমনকে ভারতের পক্ষ থেকে মোটেও স্বাভাবিকভাবে নেওয়া হচ্ছে না। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় গত ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে জানিয়েছিল, জাকির নায়েক ভারতের কাছে ওয়ান্টেড এবং তিনি যদি বিদেশে যান, সংশ্লিষ্ট দেশকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
এই প্রসঙ্গে বাংলাদেশে আসার বিষয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিষয়টি তার এখতিয়ারভুক্ত নয়। জাকির নায়েককে যারা আনতে চাচ্ছেন, তাদের সঙ্গে দেখা হলেও তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এটি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বের বিষয়। বিদেশি কোনো অতিথি দেশে আসলে তার অনুমোদন, নিরাপত্তা ও অন্যান্য বিষয় পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে। ধর্ম উপদেষ্টা হিসেবে তার সম্মতি বা অসম্মতি কোনো প্রভাব ফেলবে না।
জাকির নায়েক যদি অনুমতি পান, তবে তার বাংলাদেশে আগমন সম্পূর্ণ স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে এবং মুখপাত্র এস. এম. মাহবুবুল আলম জানিয়েছিলেন, বাংলাদেশও বিশ্বাস করে যে কোনো দেশের অন্য দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়।
এদিকে, জাকির নায়েক আগামী ২৮ ও ২৯ নভেম্বর বাংলাদেশের একটি দাতব্য অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসার কথা রয়েছে। ভারতের আইনগত ও নিরাপত্তা উদ্বেগ সত্ত্বেও বাংলাদেশের অভ্যন্তরীণ প্রক্রিয়ায় তার আগমন নিয়ন্ত্রণ হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ