ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
বিএনপি ক্ষমতায় এলে বিদ্যুৎ খাতের ‘ইনডেমনিটি আইন’ বাতিল করবে: রিজভী
নিজস্ব প্রতিবেদক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদ্যুৎ খাতের ‘ইনডেমনিটি আইন’ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত হয়েছিল—লুণ্ঠনকে বৈধতা দিতে। তিনি ঘোষণা দেন, বিএনপি ক্ষমতায় এলে এই আইন বিলুপ্ত করা হবে।
শনিবার (১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘ক্যাব যুব সংসদ’-এর আয়োজনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “নবায়নযোগ্য জ্বালানির রূপান্তর মানবসভ্যতা রক্ষার জন্য অপরিহার্য। শুধু বক্তব্যে নয়, কার্যকর পদক্ষেপে সেটা প্রমাণ করতে হবে। অথচ বর্তমান ফ্যাসিবাদী শাসনে জীবাশ্ম জ্বালানির নামে ব্যাপক লুটপাট হয়েছে। বিদ্যুৎ খাতের এক-তৃতীয়াংশ অর্থ লুট হয়েছে। নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ না হওয়ার এটিই মূল কারণ।”
বিএনপির ৩১ দফার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাদের ইশতেহার এখনো প্রকাশ হয়নি, তবে ৩১ দফায় নবায়নযোগ্য জ্বালানির প্রসার, ২৫ কোটি গাছ রোপণ এবং ২০ হাজার কিলোমিটার জলভূমির নাব্যতা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।”
নবায়নযোগ্য জ্বালানির উপাদান নিয়ে রিজভী বলেন, “সূর্য ও বায়ুর পাশাপাশি আমাদের আরও বিকল্প খুঁজতে হবে। যেমন ব্রাজিলে আখ থেকে জ্বালানি তৈরি হয়, আমরা চাইলে অনুরূপ উদ্ভাবন করতে পারি।”
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, “পরিবেশ ও জ্বালানি ব্যবস্থাপনা আমাদের অর্থনৈতিক ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিনিয়োগ বাড়াতে হবে এবং পূর্ববর্তী চুক্তিগুলোর বাস্তবায়ন পরিকল্পনা স্পষ্ট করতে হবে।”
সভায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- প্রবাসীর সন্তানেরা পাবে শিক্ষাবৃত্তি, জানুন আবেদন পদ্ধতি
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ