ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
বিদেশ থেকে আনা ফোন রেজিস্ট্রেশন করার সহজ পদ্ধতি
তথ্যপ্রযুক্তি ডেস্ক: আগামী ১৬ ডিসেম্বর থেকে নিবন্ধনবিহীন বা আন-অফিসিয়াল মোবাইল ফোন বন্ধ করে দেওয়া হবে। প্রতিটি মোবাইল হ্যান্ডসেটের আন্তর্জাতিকভাবে অনুমোদিত আইএমইআই (IMEI) নম্বরকে ব্যবহারকারীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং ব্যবহৃত সিমের সঙ্গে যুক্ত করে নিবন্ধিত করা হবে, যাতে বৈধ ও অবৈধ হ্যান্ডসেট সহজে চিহ্নিত করা যায়। অনেকেই বিদেশ থেকে আনা বা উপহারপ্রাপ্ত ফোনের রেজিস্ট্রেশন নিয়ে চিন্তিত, তবে এ ধরনের ফোনও বৈধভাবে ব্যবহার করা যাবে, যদি সঠিক পদ্ধতিতে রেজিস্ট্রেশন করা হয়।
বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে ক্রয় বা উপহারপ্রাপ্ত হ্যান্ডসেটগুলো প্রাথমিকভাবে নেটওয়ার্কে সচল হবে। এরপর এসএমএস-এর মাধ্যমে গ্রাহকদের পরবর্তী ৩০ দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্যাদি দাখিল করার নির্দেশনা দেওয়া হবে। দাখিলকৃত তথ্য যাচাই-বাছাই শেষে শুধু বৈধ হ্যান্ডসেটগুলো নিবন্ধনের মাধ্যমে নেটওয়ার্কে সচল থাকবে।
বিদ্যমান ব্যাগেজ রুলস অনুযায়ী, একজন ব্যক্তি বিদেশ থেকে দেশের নেটওয়ার্কে পূর্বে ব্যবহৃত ব্যক্তিগত ১টি মোবাইল হ্যান্ডসেট ব্যতীত সর্বোচ্চ ১টি হ্যান্ডসেট বিনা শুল্কে এবং শুল্ক প্রদান সাপেক্ষে আরও ১টি মোবাইল হ্যান্ডসেট আনতে পারবেন।
বিদেশ থেকে ক্রয়কৃত বা উপহারপ্রাপ্ত মোবাইল হ্যান্ডসেট রেজিস্ট্রেশন করার পদ্ধতি:
- ধাপ-১: neir.btrc.gov.bd লিংকে ভিজিট করে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করুন।
- ধাপ-২: পোর্টালের ‘স্পেশাল রেজিস্ট্রেশন’ সেকশনে গিয়ে মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই (IMEI) নম্বর দিন।
- ধাপ-৩: প্রয়োজনীয় ডকুমেন্টের ছবি/স্ক্যান কপি (যেমন- পাসপোর্টের ভিসা/ইমিগ্রেশন, ক্রয় রশিদ ইত্যাদি) আপলোড করুন এবং সাবমিট বাটন প্রেস করুন।
- ধাপ-৪: হ্যান্ডসেটটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। বৈধ না হলে এসএমএস-এর মাধ্যমে গ্রাহককে অবহিত করে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।
এছাড়াও, মোবাইল অপারেটরের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারের সাহায্যেও এই সেবা গ্রহণ করা যাবে।
স্পেশাল রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
ফোনটি ক্রয়কৃত হলে:
- পাসপোর্টের ব্যক্তিগত তথ্যাদির পাতার স্ক্যান/ছবি।
- পাসপোর্টের ইমিগ্রেশন কর্তৃক প্রদত্ত আগমনের সিল সম্বলিত পাতার স্ক্যান/ছবি।
- ক্রয় রশিদের স্ক্যান/ছবি।
- কাস্টমস শুল্ক পরিশোধ সংক্রান্ত প্রমাণপত্রের স্ক্যান/ছবি (যদি ১টির বেশি হ্যান্ডসেট আনা হয়)।
ফোনটি উপহারপ্রাপ্ত হলে:
- পাসপোর্টের ব্যক্তিগত তথ্যাদির পাতার স্ক্যান/ছবি।
- পাসপোর্টের ইমিগ্রেশন কর্তৃক প্রদত্ত আগমনের সিল সম্বলিত পাতার স্ক্যান/ছবি।
- কাস্টমস শুল্ক পরিশোধ সংক্রান্ত প্রমাণপত্রের স্ক্যান/ছবি (যদি ১টির বেশি হ্যান্ডসেট আনা হয়)।
- ক্রয় রশিদের স্ক্যান/ছবি।উপহার প্রদানকারীর প্রত্যয়পত্র (শুধুমাত্র উপহার প্রাপ্তির ক্ষেত্রে)।
ফোনটি এয়ারমেইলে প্রাপ্ত হলে:
- প্রেরকের পাসপোর্টের ব্যক্তিগত তথ্যাদির পাতা অথবা জাতীয় পরিচিতির স্ক্যান/ছবি (প্রযোজ্য ক্ষেত্রে)।
- প্রাপকের জাতীয় পরিচিতির স্ক্যান/ছবি।ক্রয় রশিদের স্ক্যান/ছবি।
- শুল্ক প্রদানের রশিদের স্ক্যান/ছবি (যদি ১টির বেশি হ্যান্ডসেট আনা হয়)।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে