ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
ফেসবুকে লিংক শেয়ারে আসছে সীমাবদ্ধতা, গুনতে হতে পারে টাকা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: ফেসবুকে যারা নিয়মিত বিভিন্ন ওয়েবসাইটের লিংক শেয়ার করে থাকেন, তাদের জন্য বড় ধরনের দুঃসংবাদ নিয়ে আসছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা। এখন থেকে ফ্রিতে ইচ্ছেমতো লিংক শেয়ার করার সুযোগ বন্ধ হতে যাচ্ছে। নির্দিষ্ট সীমার বেশি লিংক পোস্ট করতে হলে ব্যবহারকারীকে গুনতে হবে বাড়তি টাকা।
সম্প্রতি মেটা ‘প্রফেশনাল মোড’ এবং ‘ফেসবুক পেজ’ ব্যবহারকারীদের জন্য লিংক পোস্ট করার সংখ্যা সীমিত করার একটি পরীক্ষা শুরু করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষক ম্যাট নাভারা প্রথম বিষয়টি প্রকাশ্যে আনেন। তিনি জানান, এই পরীক্ষার আওতায় থাকা ব্যবহারকারীরা সর্বোচ্চ ৪টি লিংক ফ্রিতে পোস্ট করতে পারছেন। এর বেশি লিংক শেয়ার করতে চাইলে প্রতি মাসে অন্তত ১৪.৯৯ ডলার (প্রায় ১,৮০০ টাকা) খরচ করে ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশন নিতে হচ্ছে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চকে দেওয়া এক বিবৃতিতে মেটা এই পরীক্ষার কথা নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানায়, মূলত মেটা ভেরিফায়েড গ্রাহকদের জন্য বাড়তি কী কী সুবিধা যোগ করা যায়, তা যাচাই করতেই এই সীমিত পরিসরের পরীক্ষা চালানো হচ্ছে।
তবে মেটা জানিয়েছে, সব ধরনের লিংকের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা প্রযোজ্য নয়। ব্যবহারকারীরা এখনো কমেন্ট বক্সে লিংক দিতে পারবেন। এছাড়া অ্যাফিলিয়েট লিংক এবং ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপের অভ্যন্তরীণ কোনো পোস্টের লিংক শেয়ারে কোনো বাধা নেই। আপাতত সংবাদমাধ্যম বা বড় প্রকাশকদের এই পরীক্ষার বাইরে রাখা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বাইরের ওয়েবসাইটে দর্শক চলে যাওয়া ঠেকাতেই মেটা এমন কৌশল অবলম্বন করছে। মেটার তথ্য অনুযায়ী, ফেসবুক ফিডের ৯৮ শতাংশের বেশি ভিউ আসে লিংকবিহীন পোস্ট থেকে। এই নতুন নিয়ম কার্যকর হলে কন্টেন্ট ক্রিয়েটর ও ব্র্যান্ডগুলো তাদের ওয়েবসাইটের ট্রাফিক নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট