ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ফোন বৈধ করতে সময় মিলল আগামী বছরের মার্চ পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক: পূর্বঘোষণা অনুযায়ী মহান বিজয় দিবস বা আগামী ১৬ ডিসেম্বর থেকেই দেশে চালু হচ্ছে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর)। তবে গ্রাহক ও ব্যবসায়ীদের উদ্বেগ কমাতে এবং বাজারে থাকা অনিবন্ধিত ফোনগুলো বৈধ করার সুযোগ দিতে নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০২৬ সালের ১৫ মার্চ পর্যন্ত ফোন নিবন্ধন করা যাবে।
বুধবার (১০ ডিসেম্বর) রাতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মূলত চোরাচালান, ক্লোনিং, রিফার্বিশড ফোন এবং ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণে এনইআইআর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে এবং বাজারে বিদ্যমান অনিবন্ধিত হ্যান্ডসেটগুলো বৈধ করার সুযোগ দিতে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
মোবাইল আমদানির বিষয়ে মন্ত্রণালয় জানায়, আমদানিতে কোনো বাধা নেই। তবে কোন মডেল বা কত বছরের পুরোনো ফোন আনা যাবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। এছাড়া মোবাইল আমদানিতে শুল্ক পুনর্নির্ধারণের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।
আগামী ১৬ ডিসেম্বর এনইআইআর উদ্বোধনী অনুষ্ঠানে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন এবং মোবাইল ব্যবসায়ী কমিউনিটির নেতারা উপস্থিত থেকে সমর্থন জানাবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে এনইআইআর বাস্তবায়নকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা না করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত