ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
১৬ ডিসেম্বর বন্ধ হচ্ছে অনিবন্ধিত ফোন, যেভাবে নিবন্ধন করবেন
ডুয়া ডেস্ক: আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশের সব অবৈধ ও অনিবন্ধিত মোবাইল ফোন নেটওয়ার্কে সচল থাকলেও স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। যারা আগে থেকে অনিবন্ধিত মোবাইল ব্যবহার করছেন, তাদের আর অতিরিক্ত চিন্তা করার প্রয়োজন নেই। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এই বিষয়ে নিশ্চিত তথ্য দিয়েছে।
বিটিআরসির প্রকাশিত বার্তায় বলা হয়েছে, “১৬ ডিসেম্বরের পূর্বে নেটওয়ার্কে ব্যবহৃত সব মোবাইল হ্যান্ডসেট, বৈধ বা অবৈধ যা ডাটাবেইজে পাওয়া যায়নি নিবন্ধিত হবে এবং তা নেটওয়ার্কে সচল থাকবে।” এ প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহারকারীরা অতিরিক্ত কোনও রেজিস্ট্রেশন প্রক্রিয়া ছাড়াই ফোন ব্যবহার চালিয়ে যেতে পারবেন।
মোবাইল হ্যান্ডসেটের বৈধতা যাচাই করার জন্য ব্যবহারকারীরা তাদের ফোনে *#06# ডায়াল করে আইএমইআই নম্বর জানতে পারবেন। এরপর মেসেজে KYD
এছাড়া, এনইআইআর সংক্রান্ত আরও তথ্য বা সহায়তার জন্য বিটিআরসির হেল্পডেস্ক নম্বর ১০০-এ কল করতে পারেন। যেকোনো অপারেটরের মোবাইল থেকে *16161# ডায়াল করেও এই সেবা পাওয়া যাবে। প্রাসঙ্গিক কাস্টমার কেয়ার নম্বর ১২১-এ কল করে বা সরাসরি কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করেও সাহায্য নেওয়া যাবে।
বিটিআরসি জানিয়েছে, ১৬ ডিসেম্বর থেকে *16161# সেবা সক্রিয় হবে এবং এটি মোবাইল অপারেটরের সকল ব্যবহারকারীর জন্য প্রযোজ্য। বিস্তারিত তথ্য ও সাধারণ জিজ্ঞাসার সমাধান জানতে ভিজিট করতে পারেন http://neir.btrc.gov.bd ওয়েবসাইটে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত