ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
প্রোফাইল সাজাতে নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ
নিজস্ব প্রতিবেদক: অনলাইন পরিচয় আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরতে ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার আনতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এতদিন যেখানে শুধু ছোট আকারের প্রোফাইল ছবিতেই সীমাবদ্ধ থাকতে হতো, সেখানে এবার ফেসবুকের আদলে বড় আকারের কভার ছবি যুক্ত করার পরিকল্পনা করছে মেটার মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্ম।
ফেসবুকে দীর্ঘদিন ধরেই ১৬:৯ অনুপাতের কভার ছবির মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ, ব্যক্তিত্ব কিংবা পরিচয় তুলে ধরার সুযোগ পাচ্ছেন। কিন্তু হোয়াটসঅ্যাপে সেই সুবিধা না থাকায় ব্যবহারকারীরা কেবল ছোট গোলাকার প্রোফাইল ছবির মধ্যেই সীমাবদ্ধ ছিলেন। এই সীমাবদ্ধতা দূর করতেই কভার ছবি যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউআবেটাইনফোর এক প্রতিবেদনে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপের সাম্প্রতিক আইওএস বেটা সংস্করণে নতুন এই কভার ছবি ফিচারের অস্তিত্ব ধরা পড়েছে। ফিচারটি চালু হলে ব্যবহারকারীর প্রোফাইলের উপরের অংশে ব্যানার আকারে বড় একটি ছবি প্রদর্শিত হবে।
এই কভার ছবি প্রদর্শনের ধরন অনেকটাই বর্তমান হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টের প্রোফাইল ব্যানারের মতো হবে। তবে এবার সেই সুবিধা সাধারণ ব্যক্তিগত অ্যাকাউন্টেও যুক্ত হতে যাচ্ছে। ফলে ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইল আরও রুচিশীল ও ব্যক্তিগতভাবে উপস্থাপন করতে পারবেন।
গোপনীয়তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। প্রোফাইল ছবির মতো কভার ছবির ক্ষেত্রেও থাকবে আলাদা প্রাইভেসি নিয়ন্ত্রণ ব্যবস্থা। হোয়াটসঅ্যাপের ‘প্রাইভেসি’ সেটিংসে নতুন একটি ‘কভার ফটো’ অপশন যুক্ত হবে, যেখানে ব্যবহারকারীরা ঠিক করে নিতে পারবেন কারা এই ছবি দেখতে পারবেন।
এই প্রাইভেসি সেটিংসে চারটি বিকল্প থাকবে। ‘এভরিওয়ান’ নির্বাচন করলে যাঁদের কাছে ব্যবহারকারীর ফোন নম্বর আছে, তাঁরা কভার ছবি দেখতে পারবেন। ‘ইওর কন্টাক্টস’ অপশন বেছে নিলে শুধু সংরক্ষিত কন্টাক্টরাই ছবিটি দেখতে পাবেন। ‘নোবডি’ নির্বাচন করলে কভার ছবি কারও কাছেই দৃশ্যমান হবে না। পাশাপাশি নির্দিষ্ট কিছু ব্যক্তিকে বাদ দিয়ে অন্যদের জন্য ছবি দৃশ্যমান রাখার সুযোগও থাকবে।
বর্তমানে কভার ছবি যুক্ত করার এই ফিচারটি আইওএস বেটা সংস্করণে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সাধারণত আইওএসে নতুন কোনো ফিচার পরীক্ষা শেষ হলে তা পরবর্তী সময়ে অ্যান্ড্রয়েড সংস্করণেও যুক্ত করা হয়। তবে কবে নাগাদ এই সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি হোয়াটসঅ্যাপ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী, কার্যকর আজ থেকে
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট