ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
দেশের টেলিযোগাযোগ খাতে ‘গোল্ডেন ব্যান্ড’ নিলামের প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আগামী জানুয়ারিতে প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ ব্যান্ডের রেডিও ফ্রিকুয়েন্সি নিলাম আয়োজন করতে যাচ্ছে। বাণিজ্যিক অপারেটররা আগামী ১৪ জানুয়ারি এই প্রতিযোগিতামূলক অকশনে অংশগ্রহণ করবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বৃহস্পতিবার রাতের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে এই তথ্য প্রকাশ করেন। তিনি এটিকে দেশের টেলিযোগাযোগ খাতের জন্য গুরুত্বপূর্ণ ‘সুখবর’ হিসেবে উল্লেখ করেছেন।
ফয়েজ আহমদ তৈয়্যব পোস্টে জানান, ৭০০ মেগাহার্জ ব্যান্ড দেশের একটি অত্যন্ত কৌশলগত সম্পদ। দীর্ঘদিন ধরে নানা জটিলতা ও প্রতিবন্ধকতার কারণে অন্তত ১১ হাজার কোটি টাকার এই ফ্রিকুয়েন্সি সম্পদ ব্যবহার থেকে বঞ্চিত ছিল। এসব প্রতিবন্ধকতা দূর করতে বিটিআরসি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং অর্থ মন্ত্রণালয় একযোগে কাজ করেছে।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সমন্বিত প্রচেষ্টায় এখন এই গুরুত্বপূর্ণ নিলাম বাস্তবায়নের দ্বারপ্রান্তে। ঘনবসতিপূর্ণ বাংলাদেশে ফোরজি ও ফাইভজি নেটওয়ার্কের কভারেজ বাড়ানো, শহর ও গ্রামে নেটওয়ার্ক বিস্তার এবং ইনডোর সংযোগ উন্নয়নে এই ব্যান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কম সংখ্যক টাওয়ার ব্যবহার করেই এই তরঙ্গ বিস্তৃত এলাকায় উচ্চগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে সক্ষম হবে।
বিশ্বব্যাপী ৭০০ মেগাহার্জ ব্যান্ডকে উচ্চমূল্যের ও কৌশলগত রেডিও ফ্রিকুয়েন্সি হিসেবে গণ্য করা হয়। ইনডোর কাভারেজ, গ্রামীণ সংযোগ এবং দ্রুতগতির ফোরজি–ফাইভজি সেবা সম্প্রসারণে এই ব্যান্ড অত্যন্ত কার্যকর। জনবহুল বাংলাদেশের জন্য এটিকে টেলিযোগাযোগ নেটওয়ার্কের ‘গোল্ডেন ব্যান্ড’ হিসেবে অভিহিত করা হয়।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)