ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
যে ৩ ভুলে চিরতরে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
তথ্যপ্রযুক্তি ডেস্ক: অফিসিয়াল কাজ হোক বা ব্যক্তিগত আলাপচারিতা—হোয়াটসঅ্যাপ এখন নিত্যদিনের সঙ্গী। তবে ব্যবহারকারীদের অজান্তেই ছোটখাটো কিছু ভুলের কারণে স্থায়ীভাবে বন্ধ (ব্যান) হয়ে যেতে পারে সাধের এই অ্যাকাউন্টটি। মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের নিরাপত্তা ও নীতিমালার বিষয়ে অত্যন্ত কঠোর।
হোয়াটসঅ্যাপের অফিশিয়াল হেল্প সেন্টারের তথ্য অনুযায়ী, জিবি হোয়াটসঅ্যাপ (GB WhatsApp), ইও হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপ প্লাস-এর মতো তৃতীয় পক্ষের (Third-party) অ্যাপ ব্যবহার করা অ্যাকাউন্ট বাতিলের অন্যতম প্রধান কারণ। এসব অ্যাপ বাড়তি সুবিধার প্রলোভন দেখালেও তা ব্যবহারকারীর নিরাপত্তা বিঘ্নিত করে এবং ম্যালওয়্যার ছড়ানোর ঝুঁকি বাড়ায়। এসব অ্যাপ ব্যবহার শনাক্ত করলেই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দিতে পারে।
এছাড়া, কাউকে অপমানজনক বার্তা পাঠানো, হুমকি, ঘৃণা ছড়ানো বা ব্ল্যাকমেইলের মতো আচরণ করলে কঠোর ব্যবস্থা নেয় হোয়াটসঅ্যাপ। কারো রিপোর্টেও অ্যাকাউন্ট বাতিল হতে পারে। পাশাপাশি স্প্যামিং করা, অর্থাৎ অপরিচিত নম্বরে বারবার মেসেজ পাঠানো বা একই বার্তা বহুবার ফরোয়ার্ড করলেও স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্ট ব্যান হতে পারে। তাই নিরাপদ থাকতে কেবল অফিশিয়াল অ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর