ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের শীর্ষ নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। চেয়ারম্যান ও দুই কমিশনার দায়িত্ব ছাড়ার প্রক্রিয়া শুরু করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।
তিনি বলেন, ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। কোনো চাপ বা অনিয়মের অভিযোগ অস্বীকার করে জানান, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় দায়িত্ব ছেড়েছেন। একইসঙ্গে নতুন পর্ষদের জন্য শুভকামনাও জানান তিনি।
অন্যদিকে, দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন জানান, তার পদত্যাগপত্র এখনো জমা দেওয়া হয়নি, তবে শিগগিরই তা করবেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১০ ডিসেম্বর ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে কমিশনের দুই সদস্য হিসেবে নিয়োগ পান মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ।
নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছিল, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৬(১) ধারা অনুযায়ী তাদের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং একই আইনের ৫(১) ধারা অনুসারে ড. মোহাম্মদ আবদুল মোমেনকে চেয়ারম্যান করা হয়। চেয়ারম্যানের বেতন-ভাতা ও মর্যাদা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের সমমানের এবং কমিশনারদের বেতন-ভাতা ও পদমর্যাদা হাইকোর্ট বিভাগের বিচারকের সমপর্যায়ের নির্ধারণ করা হয়েছিল।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক