ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
’আন্তরিকতার সঙ্গে কাজ করে প্রধানমন্ত্রীর উন্নয়ন-ভাবনাকে এগিয়ে নিতে হবে’
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বেসামরিক বিমান ও পর্যটন খাতে সুস্পষ্ট সময়ভিত্তিক কর্মপরিকল্পনা চেয়েছেন মন্ত্রী। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ করে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।
মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক বৈঠকে এ নির্দেশনা দেন আফরোজা খানম (রিতা)। সভায় ২০২৬ সালের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি ও কর্মপদ্ধতি নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, ‘জাতীয় প্রতিশ্রুতি (নির্বাচনী ইশতেহার ২০২৬)’ বাস্তবায়নে প্রতিটি অঙ্গীকারকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করার মতো করে সাজাতে হবে। কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, উৎসাহ ও আন্তরিকতার সঙ্গে কাজ করে প্রধানমন্ত্রীর উন্নয়ন-ভাবনাকে এগিয়ে নিতে হবে।
সভায় উপস্থিত প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জোর দিয়ে বলেন, আগামী ছয় মাসের মধ্যে বিমান ও পর্যটন খাতে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারি অর্থ ব্যয়ে সর্বোচ্চ সতর্কতা ও মিতব্যয়িতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে আরও অংশ নেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল