ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
ইউরোপে নিলামের ইতিহাস গড়ল ১৬০৯ সালের সোনার মুদ্রা
নিজস্ব প্রতিবেদক : সুইজারল্যান্ডে সম্প্রতি এক নিলামে ইতিহাসপ্রেমী ও মুদ্রা সংগ্রাহকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে এক বিরল স্বর্ণের মুদ্রা। ১৬০৯ সালে স্পেনের রাজা তৃতীয় ফিলিপের শাসনামলে তৈরি এই স্বর্ণমুদ্রা ২৮ লাখ ১৭ হাজার ৫০০ সুইস ফ্রাঁ—প্রায় ৩.৪৯ মিলিয়ন ডলার—দামে বিক্রি হয়েছে। ইউরোপে নিলামে স্বর্ণমুদ্রার এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ বিক্রিমূল্য।
৩৩৯ গ্রাম ওজনের এই ব্যতিক্রমী মুদ্রাটি তৈরি করা হয়েছিল স্পেন বিজেতাদের মাধ্যমে নতুন বিশ্ব- বিশেষ করে আমেরিকা থেকে আনা স্বর্ণ দিয়ে। ‘সেনসিলিন’ নামে পরিচিত এই মুদ্রা মূলত রাজকীয় ক্ষমতা ও ঐশ্বর্য প্রদর্শনের উদ্দেশ্যে তৈরি করা হয়।
বিশেষজ্ঞরা জানান, সেই সময়ে মুদ্রাটির মূল্য ছিল কয়েক বছরের শ্রমিকের উপার্জনের সমান।
মুদ্রাটি কয়েক শতাব্দী ধরে ইতিহাসের আড়ালে ছিল। পরে ১৯৫০ সালের দিকে যুক্তরাষ্ট্রে এটি পুনরায় আবিষ্কৃত হয় এবং নিউইয়র্কের এক সংগ্রাহক এটি কেনেন। এরপর এটি বিভিন্ন সংগ্রাহকের হাতে গেলেও নতুন ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি।
নিলাম হাউসের প্রতিষ্ঠাতা আলাঁ বেরোঁ জানান, এই সোনার মুদ্রা একসময় শুধুমাত্র রাজাদের উপহার হিসেবে প্রদান করা হতো। তাই নতুন মালিকও এক অর্থে রাজকীয় মর্যাদায় উন্নীত হলেন।
এতদিন ইউরোপে সোনার মুদ্রার সর্বোচ্চ নিলামমূল্যের রেকর্ড ছিল হ্যাবসবুর্গ শাসক তৃতীয় ফের্দিনান্দের ১০০-ডুকাট মুদ্রার দখলে, যা নিলামে ১৯ লাখ ৫০ হাজার সুইস ফ্রাঁ দামে বিক্রি হয়েছিল। নতুন বিক্রিমূল্যে সেই রেকর্ডও ছাড়িয়ে গেল ১৬০৯ সালের এই ঐতিহাসিক সোনার মুদ্রা।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে