ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
‘সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছাতে জানুয়ারি মাস লেগে যাবে’
নিজস্ব প্রতিবেদক: নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তবে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য সব বই বিতরণ সম্পন্ন হতে জানুয়ারি মাস লাগতে পারে। তিনি আশ্বস্ত করেছেন, এর বাইরে আর কোনো বিলম্বের আশঙ্কা নেই।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) অডিটোরিয়ামে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ড. আবরার বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই পাঠ্যবই প্রস্তুতির কাজ অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। শিক্ষার্থীদের হাতে নির্ভুল ও মানসম্মত বই পৌঁছে দেওয়া ছিল মূল লক্ষ্য। তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত হলেও অনেক প্রতিবেদন গঠনমূলক ছিল, যা সংশোধনমূলক পদক্ষেপ নিতে সহায়ক হয়েছে। এসব কারণে বই ছাপার কাজের ক্ষেত্রে একাধিক সমন্বয় করতে হয়েছে। তিনি আরও বলেন, এই সমন্বয় ছাড়া ডিসেম্বরের ৭-৮ তারিখের মধ্যে বইয়ের কাজ শেষ করা সম্ভব হতো।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন জানান, সংশ্লিষ্ট সবার পরিশ্রমে পাঠ্যবই প্রস্তুতির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। জানুয়ারি মাসের ১ তারিখের মধ্যে ৭০-৮০ শতাংশ বই শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে। বাকি বইগুলো জানুয়ারির মধ্যে সরবরাহ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এবার প্রাক্-প্রাথমিক থেকে নবম-দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য মোট ২৯ কোটি ৮০ লাখ ১১ হাজার ৫৬৬ কপি পাঠ্যবই ছাপা হচ্ছে। এর মধ্যে মাধ্যমিক, দাখিল ও কারিগরি শিক্ষার ষষ্ঠ থেকে দশম শ্রেণির জন্য ১৮ কোটি ৯ লাখ ৬৬ হাজার ৮৪০ কপি বই ছাপা হচ্ছে। প্রাক্-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৮ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৩৭৯ কপি বই ছাপা হয়েছে।
এনসিটিবির তথ্যানুযায়ী, ২৫ ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিক ও ইবতেদায়ি স্তরের প্রায় ১০ কোটি বই এখনও প্রস্তুত হয়নি। তবে প্রাথমিক স্তরের সাড়ে ৮ কোটি বই ইতোমধ্যে ছাপা, বাঁধাই ও কাটিং শেষে উপজেলা পর্যায়ে বিতরণ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)