ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
'দেশে আইফোন–স্যামসাংয়ের বেশিরভাগই অবৈধ!'
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাংলাদেশের মোবাইল হ্যান্ডসেটের বাজারে ভয়াবহ অনিয়মের চিত্র উঠে এসেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, দেশে মাত্র ৫টি আইএমইআই (IMEI) নম্বরের বিপরীতে প্রায় ৫০ লাখ হ্যান্ডসেট সক্রিয় রয়েছে। অর্থাৎ, গড়ে একটি আইএমইআই নম্বর ক্লোন করে চলছে প্রায় ১০ লাখ মোবাইল ফোন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঢাকায় ‘বৈধ ও নিরাপদ হ্যান্ডসেট ব্যবহারে এনইআইআরের গুরুত্ব’ শীর্ষক এক সেমিনারে এই চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক। তিনি জানান, আইএমইআই ক্লোনিং করে বাজারে ছাড়া এসব ফোনের কারণে সাইবার অপরাধ ও জাতীয় নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়ছে।
সেমিনারে আরও জানানো হয়, দেশে ব্যবহৃত আইফোন এবং স্যামসাংয়ের মতো দামি ব্র্যান্ডের ফোনের বড় একটি অংশই অবৈধ। বিটিআরসির তথ্যমতে, নেটওয়ার্কে সচল ১৯ লাখ ৭৬ হাজার আইফোনের মধ্যে ১৯ লাখ ৫৫ হাজারই বৈধ আমদানির তালিকায় নেই। একইভাবে, ২ কোটি ৩১ লাখ স্যামসাং ফোনের মধ্যে প্রায় ১ কোটি ৪৯ লাখ ফোনই অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে।
তবে গ্রাহকদের আশ্বস্ত করে বিটিআরসির কমিশনার মাহমুদ হোসাইন জানান, আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর (NEIR) পুরোপুরি চালু হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। ওই তারিখের আগে নেটওয়ার্কে সচল থাকা সব ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে এবং সচল থাকবে।
অনুষ্ঠানে সিআইডির অতিরিক্ত ডিআইজি জাহিদুল ইসলাম জানান, চুরি ও ছিনতাই হওয়া ফোন সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছে এবং ভারত থেকেও চোরাই ফোন বাংলাদেশে ঢুকছে। পুরোনো যন্ত্রাংশ দিয়ে তৈরি ‘সেকেন্ডহ্যান্ড’ ফোনের কারণে হারানো সেট উদ্ধার করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য কঠিন হয়ে পড়ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল