ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটি ঘোষণা, সভাপতি জাহিদ, সম্পাদক বাকের
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ পুনর্গঠনের মাধ্যমে প্রকাশিত নতুন ছাত্রসংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সংগঠনের সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন আবু বাকের মজুমদার। সাংগঠনিক সম্পাদক হিসেবে উত্তরাঞ্চলের দায়িত্ব পেয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম এবং দক্ষিণাঞ্চলের দায়িত্ব পেয়েছেন মহির আলম।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) গঠিত হয়েছিল। কিন্তু আট মাসের মাথায় গত ২৩ অক্টোবর এই সংগঠন নাম পাল্টে 'জাতীয় ছাত্রশক্তি' হিসেবে আত্মপ্রকাশ করে। জাতীয় ছাত্রশক্তি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে।
ওইদিন সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন সেন্টারে গণতান্ত্রিক ছাত্রসংসদের পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণবিষয়ক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আক্তার সেবন্তি ছাত্রসংগঠনটির নতুন এই নাম ঘোষণা করেছিলেন। তবে তখন কোনো নতুন কমিটি ঘোষণা করা হয়নি, যা আজ নতুন পরিচয়ে এই সংগঠনের কেন্দ্রীয় কমিটি হিসেবে ঘোষিত হলো।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত