ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
হজ ব্যবস্থাপনায় বড় ধরনের সংস্কার করা হয়েছে: ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা সম্ভব নয়, তবে এই স্বল্প সময়েও তারা যথাসাধ্য চেষ্টা করেছেন। তিনি জানান, তাদের ১৫ মাস বয়সী সরকার ধর্ম মন্ত্রণালয়ে বহু পরিবর্তন এনেছে, বিশেষ করে হজ ব্যবস্থাপনায় বড় ধরনের সংস্কার করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় শহরের দারুল উলূম মদিনাতুল ইসলাম মাদরাসায় পঞ্চগড় জেলার সব তৌহিদী জনতার উদ্যোগে আয়োজিত ‘শানে রিসালাত সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খালিদ হোসেন বলেন, ইসলামিক ফাউন্ডেশনের কিছু অনিয়ম পর্যালোচনার জন্য একজন সাবেক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। গতকালই তারা রিপোর্ট দিয়েছেন এবং তদন্ত অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, মডেল মসজিদগুলো নির্মাণে যে দুর্নীতি বা অনিয়মের অভিযোগ রয়েছে, তা খতিয়ে দেখতে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে, যা দ্রুত রিপোর্ট দেবে।
ধর্ম উপদেষ্টা বলেন, ১৫ মাস ধরে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের এই সময়ে অনেক সফলতা এসেছে, আবার কিছু সীমাবদ্ধতাও ছিল। তিনি উল্লেখ করেন যে, হজ ব্যবস্থাপনায় সৌদি আরবে এজেন্সিগুলোর ৩৯ কোটি টাকা ফেরত এসেছে।
ড. খালিদ হোসেন জোর দিয়ে বলেন, তার মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই এবং তিনি নিজেও দুর্নীতির সঙ্গে যুক্ত নন। তিনি তার অধীনস্থ কর্মকর্তাদেরও দুর্নীতিমুক্ত রাখতে সর্বদা সোচ্চার আছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর