ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
জাতীয় দাবায় হ্যাটট্রিক চ্যাম্পিয়ন ঢাবির নোশিন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার নোশিন আনজুম ৪৩তম জাতীয় মহিলা দাবায় হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছেন। এগারো খেলায় সাড়ে আট পয়েন্ট নিয়ে তিনি এই শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
আজ শেষ রাউন্ডে নোশিনের প্রতিপক্ষ ওয়ারসিয়া খুশবুর সঙ্গে ছয় চালেই ড্র হয়। নোশিন জানান, তিনি ড্র অফার করেছিলেন এবং খুশবু তাতে রাজি হন, কারণ এই ড্র'তে খুশবুও অলিম্পিয়াডের দলে থাকতে পারবেন।
গতবারের চ্যাম্পিয়ন নোশিন এবার ছয় রাউন্ড পর্যন্ত কুমিল্লা জেলার নুসরাত জাহান আলোর কাছে পিছিয়ে ছিলেন। তবে পরবর্তীতে শীর্ষ স্থানে ফিরে এসে শেষ রাউন্ড পর্যন্ত তা ধরে রাখেন। উত্থান-পতন প্রসঙ্গে নোশিন বলেন, আলোর কাছে হারের পর তিনি খুব হতাশ ছিলেন, তবে মায়ের অনুপ্রেরণায় বাকি খেলাগুলো জেতেন। সব মিলিয়ে তিনি ১১ রাউন্ডের মধ্যে তিনটি ড্র, একটি হার ও সাতটি জয় পেয়েছেন।
২০১৬ সাল থেকে জাতীয় মহিলা দাবায় অংশ নিচ্ছেন নোশিন। ২০২২ সালে প্রথম চ্যাম্পিয়ন হন এবং গত বছরের পর এবারও শিরোপা ধরে রাখলেন। এবারের প্রতিযোগিতার মান বিগত বছরগুলোর চেয়ে অনেক বেশি বলে তিনি মন্তব্য করেন। নোশিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী এবং পড়াশোনার সঙ্গে খেলাধুলার ভারসাম্যতা বজায় রাখার চেষ্টা করছেন।
টানা তিনবার জাতীয় চ্যাম্পিয়ন হলেও নোশিন এখনও ফিদে মাস্টার। তার দুটি আন্তর্জাতিক মাস্টার নর্ম থাকলেও মহিলা আন্তর্জাতিক মাস্টার হতে আরও একটি নর্ম ও ২২০০ রেটিং প্রয়োজন। তার বর্তমান রেটিং ১৯৯০। তিনি গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্ন দেখেন, তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে দেশের বাইরে বেশি খেলতে না পারায় শঙ্কিত। তিনি স্পন্সরের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এদিকে, ২০ বারের চ্যাম্পিয়ন মহিলা আন্তর্জাতিক মাস্টার রাণী হামিদ এবার জাতীয় দাবায় ১১তম স্থানে রয়েছেন। ৮২ বছর বয়সী রাণী হামিদ গত বছর দাবা অলিম্পিয়াডে তাক লাগিয়ে দিলেও, এবার শীর্ষ পাঁচে না থাকায় আগামী বছর উজবেকিস্তানের অলিম্পিয়াডে তার খেলার সম্ভাবনা কম।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- বিশ্ব সাপ দিবস আজ
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- বিশ্বকাপের আগে দেওয়া কথা কি রাখবেন ইয়ামাল?
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )