ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
দেশের মাটিতে সমস্ত নির্যাতনের বিচার হবে: অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার নেতাকর্মীদের আমরা পাহারা দিচ্ছি। আমরা আমাদের প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি—রক্তের বদলা রক্ত নয়, হাতের বদলা হাত নয়, পায়ের বদলা পা নয়। তিনি আরও যোগ করেন, বাংলাদেশের মাটিতে সমস্ত নির্যাতনের বিচার হবে এবং কাউকে আইন হাতে তুলে নেওয়ার সুযোগ দেওয়া হবে না।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় অনুষ্ঠিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ যখন ক্ষমতা নিজের হাতে নিয়েছে, তখন শেখ হাসিনা কারাগারে যেতে পারতেন এবং বিচারের মুখোমুখি হতে পারতেন। কিন্তু পালিয়ে যাওয়ার আগে তার আত্মীয়-স্বজন যারা ক্ষমতার দম্ভ দেখাতেন তাদের বিদেশে পাঠিয়ে দেন। নিজে ৫ আগস্ট বোনকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে পালিয়ে গেছেন, এবং দলের লাখ লাখ নেতাকর্মীকে অরক্ষিত রেখে গেছেন।
মো. আসাদুজ্জামান উল্লেখ করেন, ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছিল। সেই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে আগামী নির্বাচনের মাধ্যমে। এবারের নির্বাচন হবে উন্নয়ন এবং স্থিতিশীল রাজনীতি কায়েম করার। গণতন্ত্র ফেরানোর মঞ্চও তৈরি হবে।
গণসমাবেশে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে