ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
লজ্জায় স্কুলে যেতে চাইছে না ইমরান হাশমির ছেলে!
বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি, যিনি 'কিসিং কিং' হিসেবে পরিচিত, সম্প্রতি আরিয়ান খানের 'ব্যাডস অফ বলিউড' সিরিজে ক্যামিও চরিত্রে অভিনয় করে বেশ আলোচনায় এসেছেন। তবে এই আলোচনা অভিনেতার পরিবারে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান জানিয়েছেন, তার ছেলে আয়ান হাশমি বাবার এই কামব্যাক নিয়ে মোটেও খুশি নয়, বরং স্কুলে বন্ধুদের খোঁচায় লজ্জিত হয়ে সে এখন স্কুলে যেতে চাইছে না।
ইমরান হাশমি বলেন, "আয়ান এটা নিয়ে সত্যিই খুব লজ্জিত। স্কুলে ওদের কিছু সোসাইটি আছে, যেখানে নানা জিনিস শেখানো হয়। ওর সব বন্ধু এখন ওকে বলছে, কেন ও 'ইনটিমেসি কোচ' হচ্ছে না!"
অভিনেতা মজার ছলেই এসব কথা বললেও আয়ান তার বাবাকে বলছে, "তুমি আমার জন্য স্কুলের সবকিছু নষ্ট করে দিয়েছো, এটা এখন একটা নিয়মিত জোক। প্রতিদিন স্কুলে গেলে আমাকে এই কথা শুনতে হয়... তাই তুমি কি এটা বন্ধ করবে?"
মূলত 'দ্য ব্যাডস অফ বলিউড'-এর একটি দৃশ্য নিয়েই এই আলোচনা। ওই দৃশ্যে অভিনেতা রাঘব জুয়েল 'ইনটিমেসি' শিখতে ইমরান হাশমির কাছে যান। সিরিজে ইমরান হাশমি তার আসল নামেই ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। অভিনেতা জানান, এই দৃশ্যটি, যেখানে তিনি রাঘব জুয়ালের সঙ্গে ছিলেন, তা একটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি
- মেসির চার গোলে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি