ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
সৌদিতে ওমরাহ ভিসার নিয়মে পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে ওমরাহ ভিসার বৈধতা কমিয়ে তিন মাস থেকে এক মাস করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ভিসা ইস্যুর তারিখ থেকে এক মাসের মধ্যে দেশটিতে প্রবেশ করতে হবে। তবে প্রবেশের পর সর্বোচ্চ অবস্থানকাল আগের মতোই তিন মাসই বহাল থাকবে। নতুন নিয়ম আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, ভিসা ইস্যুর ৩০ দিনের মধ্যে সৌদি আরবে না পৌঁছালে ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপদেষ্টা আহমেদ বাজায়েফার জানিয়েছেন, গ্রীষ্মশেষে শীতল আবহাওয়া শুরু হওয়ায় বিপুলসংখ্যক ওমরাহযাত্রী আগমনের জন্য প্রস্তুতি হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
চলতি বছরের জুনে শুরু হওয়া ওমরাহ মৌসুমে ইতিমধ্যেই চার মিলিয়নের বেশি বিদেশি হাজি সৌদি আরবে পৌঁছেছেন, যা আগের বছরের তুলনায় সর্বোচ্চ। বিশ্লেষকরা মনে করছেন, এ প্রবৃদ্ধি বিশ্বের মুসলমানদের মধ্যে পবিত্র ভূমি সফরের প্রতি আগ্রহ বৃদ্ধির প্রমাণ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত