ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
শিক্ষার্থীদের দাবির পর কমছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার ফি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আর্থিক সংকট বিবেচনায় পরীক্ষার ফি কমানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টরসহ সংশ্লিষ্ট বিভাগের প্রধানরা। এছাড়া শিক্ষার্থীদের প্রতিনিধিরাও আলোচনায় অংশ নেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে বৃহস্পতিবার জানা গেছে, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা পরীক্ষার ফি কমানোর দাবি জানিয়ে আসছিলেন। তাদের সেই দাবি যাচাই-বাছাই করে ফি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র জানায়, এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আগামী ১৫ নভেম্বরের মধ্যে দেওয়া হবে। ঘোষণার আগে কলেজ অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
তবে যারা ইতোমধ্যে চলমান পরীক্ষার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, তাদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে না। নতুন ফি কাঠামো অনার্স চতুর্থ বর্ষ, পাস কোর্স দ্বিতীয় বর্ষ এবং পরবর্তী সকল পরীক্ষায় প্রযোজ্য হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর