ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
অস্ট্রেলিয়ায় স্কলারশিপে ৬০০ বৃত্তি, আবেদন করুন আজকেই
সরকার ফারাবী: অস্ট্রেলিয়া বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অন্যতম পছন্দের গন্তব্যে পরিণত হয়েছে। দেশটির বিভিন্ন সরকারি-বেসরকারি বৃত্তির সুযোগ নিয়ে প্রতিবছর অসংখ্য বাংলাদেশি শিক্ষার্থী সেখানে পড়াশোনা করছেন। অস্ট্রেলিয়ার নামকরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, যা বিদেশি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ অর্থায়িত ‘গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ’ দিচ্ছে। এই বৃত্তির আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা বিনা খরচে স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন।
>> মেলবোর্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে
১৮৫৩ সালে প্রতিষ্ঠিত মেলবোর্ন বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার প্রাচীনতম ও অন্যতম মর্যাদাপূর্ণ পাবলিক রিসার্চ ইনস্টিটিউট। এর মূল ক্যাম্পাসটি পার্কভিলে অবস্থিত। গবেষণা, উদ্ভাবন এবং আন্তর্জাতিক সহযোগিতার জন্য প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী স্বীকৃত।
>> সুযোগ-সুবিধা
‘গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ’-এর মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন নানা সুবিধা—
সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
প্রতি বছর ৩৮,৫০০ মার্কিন ডলার আবাসন ভাতা হিসেবে প্রদান করা হবে।
আন্তর্জাতিক শিক্ষার্থীরা ৩,০০০ ডলার স্থানান্তর অনুদান পাবেন।
শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ স্বাস্থ্যবিমা সুবিধা থাকবে।
>> স্কলারশিপের সংখ্যা
মেলবোর্ন বিশ্ববিদ্যালয় এই প্রোগ্রামের আওতায় ৬০০টি স্কলারশিপ প্রদান করে, যা দেশীয় ও আন্তর্জাতিক দুই ধরনের শিক্ষার্থীর জন্যই উন্মুক্ত।
>> যোগ্যতা
বৃত্তির জন্য আবেদন করতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে—
আবেদনকারীকে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের কোনো গবেষণা ডিগ্রি (স্নাতকোত্তর বা পিএইচডি) প্রোগ্রামে ভর্তি হতে হবে বা নির্বাচিত হতে হবে।
স্নাতকোত্তরে আবেদনকারীর স্নাতক ডিগ্রি এবং পিএইচডিতে আবেদনকারীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
একাডেমিক ফলাফল উত্তম হতে হবে।
ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
এই স্কলারশিপ সারা বিশ্বের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
>> আবেদন প্রক্রিয়া
আবেদনকারী যদি মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট রিসার্চ কোর্সে ভর্তি হন বা নির্বাচিত হন, তবে তাকে আলাদা করে স্কলারশিপের আবেদন করতে হবে না স্বয়ংক্রিয়ভাবে ‘গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ’-এর জন্য বিবেচনা করা হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৫
>> স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদনের পদ্ধতি সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত