ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
শেয়ারবাজারে ২৭৫ কোটি টাকা আত্মসাত, ৯ বিদেশির দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেডের আইপিও প্রক্রিয়ায় জালিয়াতির মাধ্যমে ২৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৯ বিদেশি নাগরিকসহ মোট ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এই মামলাটি বর্তমানে দুদকের প্রধান কার্যালয়ে অনুসন্ধানাধীন রয়েছে। আদালতের নিষেধাজ্ঞা পাওয়া বিদেশিরা হলেন— সুং ওয়েন লি অ্যাঞ্জেলা, সুং জাই মিন, শিয়াও লিউ ই চি, চুক কোয়ান, শেয়াও ইয়েন শিন, সুং চুং ইয়াও, হ্যাং সিউ লাই, শিয়াও হাই হে এবং সুং ওয়ে মিন।
দুদকের আবেদনে বলা হয়, ফার গ্রুপের চেয়ারম্যান মো. আব্দুল কাদের ফারুক বিদেশি কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেড (ডিইপিজেড)–এর প্রকৃত অর্থনৈতিক সক্ষমতা না থাকা সত্ত্বেও পুঁজিবাজারে কোম্পানিটি তালিকাভুক্ত করতে ভুয়া শেয়ারহোল্ডার ও জাল কাগজপত্র তৈরি করে আইপিও প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করেন। এতে সংঘবদ্ধভাবে ২৭৫ কোটি টাকার আর্থিক জালিয়াতি ও অর্থ আত্মসাত করা হয়।
অভিযোগে আরও বলা হয়, আব্দুল কাদের ফারুক বিদেশি কোম্পানিটির সঙ্গে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেন, যেখানে জালিয়াতির মাধ্যমে অর্জিত অর্থের ৪০ থেকে ৬০ শতাংশ নিজের নিয়ন্ত্রণে নেন। এই ঘটনায় দেশীয় ও বিদেশি কর্মকর্তারা সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে দুদকের অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে।
বৃহস্পতিবার আদালতে অনুসন্ধান কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আব্দুল কাদের ফারুকসহ বিদেশি চেয়ারম্যান, নির্বাহী পরিচালক ও পরিচালকসহ মোট ১০ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি