ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
প্রিন্স ছবিতে ইধিকার পারিশ্রমিক নিয়ে বিতর্ক
ডুয়া বিনোদন ডেস্ক :ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ শুটিংয়ে না গেলেও ইতোমধ্যেই আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে। সম্প্রতি সিনেমার নায়িকা ইধিকা পাল অভিনয়ের জন্য ৩০ লাখ টাকার বেশি পারিশ্রমিক দাবি করেছেন বলে সংবাদ প্রকাশিত হলেও, প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস এ বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শাকিব খান ছাড়া অন্য কোনো শিল্পীর নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি এবং কোনো চুক্তি হয়নি।
এমন ভিত্তিহীন খবর প্রকাশ হওয়ায় প্রতিষ্ঠান বিব্রতও বোধ করছে।
প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, শিল্পী ও সিনেমা সম্পর্কিত সব তথ্য তারা অফিশিয়ালি জানাবে। শুরু থেকেই ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ সিনেমা নিয়ে সংবাদকর্মী ও দর্শকদের আগ্রহ প্রশংসনীয় এবং সেই প্রত্যাশা পূরণে তারা কাজ করে যাচ্ছে। এদিকে প্রযোজক শিরিন সুলতানা জানিয়েছেন, সিনেমায় তিনজন নায়িকা থাকবেন—দুই পরিচিত মুখ এবং একজন নতুন শিল্পী।
সিনেমার গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, এবং চিত্রনাট্য ও সংলাপ করেছেন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)