ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
ইসির প্রতীক তালিকায় যুক্ত করল ‘শাপলা কলি’
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন প্রতীক তালিকায় নতুন সংশোধনী আনার মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দীর্ঘদিন ধরে দাবী করা শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করেছে। বৃহস্পতিবার ইসি শাপলা প্রতীক যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে এই প্রতীক দেওয়ার সুযোগ দেওয়া হয়নি।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৭২ সালের সংবিধানের অনুচ্ছেদ ৯৪-এর ক্ষমতাবলে নির্বাচন কমিশন ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর বিধি ৯-এর উপ-বিধি (১) সংশোধন করেছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ধারা ২০-এর অধীনে স্থগিত প্রতীক ব্যতীত যে কোনো অনুমোদিত প্রতীক দেওয়ার সুযোগ থাকলেও এখন শাপলা প্রতীকও যুক্ত করা হয়েছে।
এ সংশোধনের মাধ্যমে এনসিপি ও অন্যান্য প্রার্থীরা নির্বাচন পরিচালনার সময় শাপলা প্রতীক ব্যবহার করতে পারবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ