ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
জুলাই জাতীয় সনদে
বঙ্গবন্ধুর ছবি টাঙানোর বিধান অন্তর্ভুক্ত না করায় বিএনপির ক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: বিএনপি জানিয়েছে, জুলাই জাতীয় সনদে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর বিধান অন্তর্ভুক্ত না করায় তারা ক্ষুব্ধ। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ক্ষোভ প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে বলেন, প্রিন্টেড পুস্তক হিসেবে জুলাই জাতীয় সনদ হাতে পাওয়ার পর দেখা গেছে, ঐকমত্যের ভিত্তিতে সম্মত কয়েকটি দফা তাদের অগোচরে পুনরায় সংশোধন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-
ক. মরহুম শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি ও বেসরকারি অফিসে টাঙানোর বিধান [অনুচ্ছেদ ৪ (ক)] অন্তর্ভুক্ত করা হয়নি। যদিও প্রায় সব রাজনৈতিক দল এ বিষয়ে সম্মতিপত্র দিয়েছিল।
খ. সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদ (পঞ্চম, ষষ্ঠ, সপ্তম তফসিল) পুরোপুরি বিলুপ্ত করার বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাব প্রায় সব রাজনৈতিক দলের সমর্থন পেয়েছিল, তবুও সনদে অগোচরে সংশোধনী আনা হয়েছে।
মির্জা ফখরুল আরও বলেন, এ ধরনের পরিবর্তন রাজনৈতিক দলগুলোর সম্মতির পরিপন্থী এবং জনগণের প্রতি অবহেলার পরিচয় বহন করে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোনো দফা অননুমোদিতভাবে সংশোধন হবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান