ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
হংকংয়ে বিনামূল্যে পিএইচডি ফেলোশিপ, আবেদন করবেন যেভাবে
আসাদুজ্জামান
রিপোর্টার
হংকং সম্পূর্ণ বিনা মূল্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। ‘হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা তিন বছরের জন্য বার্ষিক উপবৃত্তিসহ অন্যান্য সুবিধা পাবেন। বাংলাদেশের শিক্ষার্থীরাও এতে আবেদন করতে পারবেন।
হংকং-এর রিসার্চ গ্রান্টস কাউন্সিল (RGC) ২০০৯ সালে এই ফেলোশিপ প্রোগ্রাম চালু করে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মোট ৩০০টি ফেলোশিপ দেওয়া হবে। আবেদনকারীরা বিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশল ও প্রযুক্তি ছাড়াও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসাশিক্ষায় আবেদন করতে পারবেন।
যে বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি ফেলো হিসেবে অধ্যয়ন করা যাবে
*সিটি ইউনিভার্সিটি অব হংকং;
*হংকং ব্যাপটিস্ট বিশ্ববিদ্যালয়;
*লিংনান বিশ্ববিদ্যালয়;
*চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং;
*হংকং এর শিক্ষা বিশ্ববিদ্যালয়;
*হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি;
*হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি;
*হংকং বিশ্ববিদ্যালয়;
সুযোগ-সুবিধা
*ফেলোশিপ প্রাপ্তদের তিন বছর পর্যন্ত বার্ষিক উপবৃত্তি প্রদান করা হবে;
*একটি সম্মেলন এবং গবেষণা ভ্রমণ ভাতা প্রদান করা হবে;
এ ছাড়াও অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়গুলো থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হয়ে থাকে;
আবেদনের যোগ্যতা
আন্তর্জাতিক যেসব শিক্ষার্থী সদ্য স্নাতকোত্তর শেষ করেছেন এবং ফুল-টাইম পিএইচডি হিসেবে ভর্তি হতে ইচ্ছুক তারা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।
*প্রাতিষ্ঠানিক অসাধারনতা;
*ইংরেজি ভাষাদক্ষতার সনদ ( ILETS)। তবে অ্যাকাডেমিক কোর্স ইংরেজি ভাষায় হলে ILETS এর প্রয়োজন নেই;
*গবেষণা ক্ষমতা ও সম্ভাবনা থাকতে হবে;
*যোগাযোগ ও আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হবে;
*নেতৃত্বের ক্ষমতা থাকতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ১ ডিসেম্বর ২০২৫।
আবেদন প্রক্রিয়াআবেদনকারীদের অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে। বিস্তারিত জানার জন্য এবং আবেদন করার জন্য ক্লিক করুন...
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার