ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
‘বিএনপি গণভোট বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে’
সরকার ফারাবী: বিএনপি গণভোট বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণের রায় নেওয়ার পরই বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণঅভ্যুত্থানকে ভিত্তি ধরে ড. মুহাম্মদ ইউনূসের স্বাক্ষরে একটি আদেশ জারি করতে হবে। সেই আদেশের মাধ্যমেই গণভোট অনুষ্ঠিত হবে। আমরা সময়সীমা নিয়ে এখনই নির্দিষ্ট কোনো অবস্থান নিচ্ছি না।
তিনি আরও বলেন, গণভোটের পর যখন দেশে নির্বাচন হবে, তখন সেই নির্বাচনের মাধ্যমে একটি রিফর্ম অ্যাসেম্বলি গঠিত হবে। এই অ্যাসেম্বলি একসঙ্গে দুটি কাজ করবে প্রথমত জুলাই সনদের আদেশ বাস্তবায়ন এবং দ্বিতীয়ত সংসদের নিয়মিত কার্যক্রম পরিচালনা।
এনসিপি মুখ্য সমন্বয়ক বলেন, গণভোট নিয়ে এখন দেশে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করা হচ্ছে আগে হবে না পরে হবে। আমরা মনে করি, এই বিতর্ক জামায়াতে ইসলামী ও বিএনপির মধ্যে একটি ‘মন্দযুদ্ধ’। এই মন্দযুদ্ধের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের পথে বাধা দেওয়া হচ্ছে।
তিনি আরও যোগ করেন, গণঅভ্যুত্থানকে জুলাই সনদের ভিত্তি হিসেবে স্বীকৃতি দিতে হবে। গণঅভ্যুত্থানের সরকার হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহীদ মিনারে জনগণের সামনে জুলাই সনদের আদেশে স্বাক্ষর করবেন। জনগণের ঐতিহাসিক সিদ্ধান্ত জনগণের সামনেই ঘোষণা করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট