ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
গণঅধিকার পরিষদের সঙ্গে এনসিপির জোটের খবর মিথ্যা: রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন বলেছেন, এনসিপির নেতৃত্বে গণঅধিকার পরিষদ জোট করবে এমন সংবাদ শতভাগ মিথ্যা। তবে তিনি উল্লেখ করেন, যৌথ নেতৃত্বে জোট গঠনের প্রস্তাব এনসিপির পক্ষ থেকে এসেছে।
বুধবার (২৯ অক্টোবর) তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের স্ট্যাটাসে বলেন, যৌথ নেতৃত্বে জোট করার প্রস্তাব এসেছে, কিন্তু আমরা বলেছি আরও আলোচনা প্রয়োজন।
রাশেদ খাঁন আরও বলেন, গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা মিডিয়ায় আসার পর, এনসিপির কয়েকজন নেতার বক্তব্য ছিল অশোভন, অপরিপক্ক ও অরাজনৈতিক। তাই যেকোনো সিদ্ধান্তের আগে সকলের মধ্যে উদারতা, আন্তরিকতা এবং পরিপক্বতা নিশ্চিত হওয়া অত্যন্ত জরুরি। রাজনীতি কোনো পুতুলের খেলা নয়—বিয়ে দিলাম আর ভাঙলাম। আগে উদারতা ও পরিপক্বতা পরিলক্ষিত হোক, তারপর নির্বাচনী জোটের আলোচনা করা হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নবম পে স্কেল নিয়ে যা জানা গেল
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ