ঢাকা, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

বিনিয়োগকারীদের হতাশ করল মেঘনা সিমেন্ট

২০২৫ অক্টোবর ২৯ ১১:১৩:৫৫

বিনিয়োগকারীদের হতাশ করল মেঘনা সিমেন্ট

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা সিমেন্ট মিলস পিএলসি শেয়ারহোল্ডারদের হতাশাজনক খবর দিয়েছে। ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি প্রতি শেয়ারে লোকসান করেছে ৩৬ টাকা ৫৮ পয়সা। আগের বছর একই সময় লোকসান হয়েছিল ৭ টাকা ১৬ পয়সা।

অর্থবছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৪৪ পয়সা, যা আগের বছর ছিল মাইনাস ৩৯ টাকা ৬ পয়সা।

৩০ জুন ২০২৫ তারিখেকোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ১ টাকা ৭০ পয়সা।

আগামী ২২ ডিসেম্বর সকাল ১১ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বাড়ল তেলের দাম

ফের বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালির কাছে ওমান উপকূলসংলগ্ন এলাকায় একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর আন্তর্জাতিক... বিস্তারিত