ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
মানসম্মত শিক্ষক নিশ্চিতকরণে নতুন যোগ্যতা নির্ধারণ করলো মাউশি
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের শিক্ষাগত যোগ্যতা পুনর্নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) বিভাগ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে।
এই পরিপত্র অনুযায়ী, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং প্রভাষকদের শিক্ষাগত যোগ্যতা সমানভাবে নির্ধারণ করা হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২১ এর 'পরিশিষ্ট–ঘ'-এর সংশোধনের মাধ্যমে এই যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা:
অধ্যক্ষ: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি (সমমান) অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি (সমমান) থাকতে হবে। প্রার্থীর সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ–সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।
প্রধান শিক্ষক (মাধ্যমিক বিদ্যালয়): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সমমান) ও বিএড ডিগ্রি (সমমান) থাকতে হবে। এক্ষেত্রেও প্রার্থীর সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না।
পরিপত্রে আরও বলা হয়, নতুন এই যোগ্যতা নির্ধারণের ফলে শিক্ষক নিয়োগে মানোন্নয়ন ঘটবে এবং সারাদেশে একীভূত মানদণ্ডে শিক্ষক বাছাই নিশ্চিত হবে। এটি শিক্ষকতার পেশায় আরও যোগ্য ও মানসম্মত প্রার্থী আকৃষ্ট করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত