ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
ডিভিডেন্ড ঘোষণা করেছে ফাইন ফুডস
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফাইন ফুডস ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১৪ শতাংশ ক্যাশ এবং উদ্যোক্তা পরিচালকদের জন্য ৪ শতাংম ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ১৮ পয়সা, আগের অর্থবছরের একই সময় যা ছিল ৮৮ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ১ টাকা ৭৭ পয়সা, যা আগের বছর ছিল ১৪ পয়সা।
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৯৫ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ ডিসেম্বর বেলা ১১টা ৫০ মিনিটে অনুষ্ঠিত হবে। এজিএম-এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ কখন, কোথায় ও কীভাবে দেখবেন?
- আজ বাংলাদেশ-ভিয়েতনামের ম্যাচ কখন, কোথায় এবং যেভাবে দেখবেন
- বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ চলছে, সরাসরি Live দেখুন এখানে
- শেষ হলো বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ, জানুন ফলাফল
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
- এপ্রিলে টানা পাঁচ দিনের লম্বা ছুটির সুযোগ
- ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ শেষ, জানুন ফলাফল
- এনসিপির শীর্ষ চার নেতার পদত্যাগ
- ৪৩ বছরের ইতিহাসে সবচেয়ে বড় পতন ঘটেছে সোনার দামে
- পিরিয়ডের রক্ত নিয়ে যে তথ্য দিল বিজ্ঞানীরা
- জাতিসংঘের ভলান্টিয়ার হতে আবেদন করুন আজই
- ঢাবির সাবেক শিক্ষার্থীকে বেঁধে রাখা নিয়ে যা জানা গেল
- দেশে সোনার বাজারে বড় দরপতন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ মার্চ)
- ফেসবুকে পোস্ট দিয়ে দেশ ছাড়লেন নবীন ফ্যাশনের মালিক