ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
অভিনেতা হাসান মাসুদ স্ট্রোকে আক্রান্ত, হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক :জনপ্রিয় অভিনেতা ও সাবেক সেনা কর্মকর্তা হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার রাতে হঠাৎ তীব্র মাথাব্যথা ও খিঁচুনি অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা–নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের স্ট্রোক ইউনিটে চিকিৎসাধীন।
হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে জানান, হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন এবং একই সঙ্গে তার মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে। তিনি বর্তমানে নিউরোলজি, কার্ডিওলজি ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে আছেন। এ ধরনের রোগী সাধারণত ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকেন, এরপর শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল থাকলেও পরবর্তী ২৪ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রসঙ্গত, হাসান মাসুদ ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৯২ সালে ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। পরবর্তীতে তিনি ক্রীড়া সাংবাদিকতা শুরু করেন এবং ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবিসি বাংলা বিভাগে কর্মরত ছিলেন।
সাংবাদিকতা ছাড়ার পর মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত জনপ্রিয় চলচ্চিত্র ‘ব্যাচেলর’–এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান। টেলিভিশন নাটকেও তিনি ছিলেন সমানভাবে জনপ্রিয়। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’ ও ‘প্রভাতী সবুজ সংঘ’।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)