ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

ডিভিডেন্ড ঘোষণা করেছে ইউনিক হোটেল

২০২৫ অক্টোবর ২৭ ২১:৩৩:৫৪

ডিভিডেন্ড ঘোষণা করেছে ইউনিক হোটেল

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সোমবার (২৭ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৫ টাকা ১৮ পয়সা, আগের অর্থবছর ইপিএস হয়েছিল ৪ টাকা ৮৭ পয়সা।

সর্বশেষ ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৩ টাকা ৯১ পয়সা।

আগামী ২৪ ডিসেম্বর, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজ থেকে সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু

আজ থেকে সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনায় স্বস্তি দিতে দেশজুড়ে ট্রাকসেল কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন... বিস্তারিত