ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
এনসিপি শাপলা পাবে না : ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক :নির্বাচন কমিশন জানিয়েছে, বিধিমালায় শাপলা প্রতীক না থাকার কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পেতে পারবে না। নির্বাচন কমিশন স্বতঃসিদ্ধভাবে অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে বলে জানিয়েছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
শাপলা প্রতীক সংক্রান্ত প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, “শাপলার বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন আগের অবস্থানেই আছে। এখন পর্যন্ত কোনো বিকল্প প্রস্তাব কমিশনের কাছে আসেনি। কমিশন এ বিষয়ে কোনো পরিবর্তন আনেনি।”
আরপিও সংশোধনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের সংলাপ প্রসঙ্গে তিনি জানান, “সংশোধনের আগে কমিশন দীর্ঘ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে। এখন পর্যন্ত কোনো সাংঘর্ষিক বিষয় দেখা যায়নি। তাই অনুমাননির্ভর মন্তব্য করা ঠিক হবে না।”
তিনি আরও বলেন, “কমিশন আরপিও প্রস্তাবনাগুলো পাঁচটি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেছে। এর মধ্যে রয়েছে: যেগুলো স্বচ্ছ ও গ্রহণযোগ্য মনে হয়েছে, যেগুলো ভাষাগত বা সংখ্যাগতভাবে সামান্য সংশোধনযোগ্য, যেগুলো রাজনৈতিক ঐকমত্য ছাড়া সম্ভব নয়, যেগুলো বিদ্যমান আইনে পর্যাপ্তভাবে নির্ধারিত এবং যেগুলো কমিশনের নিজস্ব বিবেচনায় সংশোধনযোগ্য।”
ইসি সচিবের মতে, “এখন পর্যন্ত ২২টি নতুন দলকে মনোনয়নযোগ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়া আরও কয়েকটি দলকে আরও তদন্তের মধ্যে রাখা হয়েছে।”
পর্যবেক্ষক সংস্থার বিষয়ে তিনি বলেন, “পর্যবেক্ষক সংস্থার সংখ্যা এবং নাম পরবর্তীতে জানানো হবে। নতুন দলগুলোকে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতীক প্রদানের ব্যবস্থা করা হবে।
ডুয়া/নয়ন
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ