ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আজ ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রমও চলতি সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান তিনি।
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, “মাঠ পর্যায় থেকে কিছু অতিরিক্ত তথ্য আসছে, সেগুলো পর্যালোচনার কাজ চলছে। এই সপ্তাহের মধ্যেই নিবন্ধন প্রক্রিয়া শেষ করব। কারণ আমাদের দিক থেকেও তাগিদ রয়েছে।”
জাতীয় নাগরিক পার্টির প্রতীক বরাদ্দের বিষয়ে প্রশ্ন করা হলে আখতার আহমেদ বলেন, “প্রতীকের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, পরে জানানো হবে।”
ইসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী কাজের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, “সব কিছু শতভাগ সম্পন্ন করা সম্ভব নয়। বাস্তব পরিস্থিতি বিবেচনায় কিছু বিষয় আগে শেষ করেছি, কিছু এখনো চলমান, আবার কিছু বিষয়ে অপেক্ষা করতে হচ্ছে। সময় অনুযায়ী সমন্বয় করেই এগোতে হবে।”
তিনি আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত বা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সবকিছুই পরিকল্পনামাফিক এগোচ্ছে।”
গত শনিবার রাতে নির্বাচন ভবনের দক্ষিণ পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় ইসি মামলা করবে কি না—এমন প্রশ্নে তিনি জানান, “ঘটনাটি ভবনের বাইরে ঘটেছে। পুলিশ ইতোমধ্যে একজনকে আটক করেছে। প্রয়োজনে ইসির পক্ষ থেকেও মামলা করা হবে।”
ব্রিফিংয়ের শুরুতে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে ইসি সচিব বলেন, “তারা নির্বাচনী প্রস্তুতি, প্রবাসীদের ভোটার নিবন্ধন, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং নির্বাচনকালীন নিরাপত্তা বিষয়ে জানতে চেয়েছেন।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল