ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

ডিভিডেন্ড ঘোষণা করেছে রহিম টেক্সটাইল

২০২৫ অক্টোবর ২৭ ০০:৩৮:৫৯

ডিভিডেন্ড ঘোষণা করেছে রহিম টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের রহিম টেক্সটাইল মিলস পিএলসি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরে কেবল সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএ) হয়েছে ১ টাকা ২৯ পয়সা, আগের অর্থবছর ইপিএস ছিল ১ টাকা ০৩ পয়সা।

সর্বশেষ ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৮৩ পয়সায়।

আগামী ১৫ ডিসেম্বর সকাল ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত