ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ফিলিস্তিনে রেকর্ড পরিমাণ খেজুর উৎপাদন
আন্তর্জাতিক ডেস্ক :ফিলিস্তিনে চলতি মৌসুমে ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ খেজুর উৎপাদন হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে প্রায় ২৫ হাজার ৩০০ টন খেজুর উৎপাদিত হয়েছে, যা গত বছরের ২২ হাজার টনের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি নির্দেশ করে। গত বছর ফিলিস্তিন ৩৫টিরও বেশি দেশে প্রায় ১৬ হাজার টন খেজুর রপ্তানি করেছে এবং আন্তর্জাতিক বাজারে “ফিলিস্তিনি খেজুর” ইতোমধ্যে একটি স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে।
খেজুর উৎপাদন মূল্যায়ন বিষয়ক সর্বোচ্চ কমিটি জানায়, ২১ দিনের মাঠ জরিপ শেষে পরিসংখ্যান নির্ধারণ করা হয়েছে। সমীক্ষায় দেখা গেছে, বর্তমানে ৮৯৩টি বাগানে মোট ৩ লাখ ৫১ হাজার গাছ রয়েছে, যার মধ্যে প্রায় ৩ লাখ ২২ হাজার গাছে ফলন পাওয়া গেছে। আরও ১২ হাজারের বেশি গাছ এখনো উৎপাদনের অপেক্ষায় রয়েছে।
কমিটির চেয়ারম্যান আশরাফ বারাকাত বলেন, “খেজুর এখন ফিলিস্তিনের অন্যতম কৌশলগত কৃষিপণ্য। সরকার, বেসরকারি খাত ও কৃষকদের সমন্বিত উদ্যোগে উৎপাদন ও রপ্তানিতে বড় অগ্রগতি হয়েছে।” মূল্যায়ন কমিটিতে কৃষি মন্ত্রণালয়, আর্থিক দপ্তর, কৃষক ইউনিয়ন, খেজুর চাষি সমবায়, জেরিকো ও জর্ডান উপত্যকার প্রশাসনসহ নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্থানীয় বাজারেও ফিলিস্তিনি খেজুরের চাহিদা বেড়েছে। গুণগত মান নিশ্চিত করতে সরকার প্রশিক্ষণ ও তদারকি কার্যক্রম জোরদার করেছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান উৎপাদন প্রবৃদ্ধি বজায় থাকলে অদূর ভবিষ্যতে ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষ খেজুর রপ্তানিকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ