ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ভোটকেন্দ্রে সং-ঘর্ষ, সরাইলে ১০ মিনিট বন্ধ ভোট
নিজস্ব প্রতিবেদক: ভোটগ্রহণের ব্যস্ত মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি ভোটকেন্দ্র ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে সেখানে সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে সরাইল উপজেলার আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রায় ১০ মিনিটের জন্য ভোটগ্রহণ স্থগিত থাকে।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. অহিদ হোসেন জানান, সকালে একটি ভোটকক্ষে বিএনপি জোট সমর্থিত প্রার্থী জুনায়েদ আল হাবীব ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার দুই এজেন্টের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে ভোটকক্ষের বাইরে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে এবং সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে যায়।
পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ভোটগ্রহণ শুরু হয় বলে জানান কেন্দ্র কর্তৃপক্ষ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)