ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
শান্তিপূর্ণ ভোট চলছে, নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান সেনাপ্রধানের
নিজস্ব প্রতিবেদক: চলমান জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ভোটারদের আতঙ্কমুক্ত হয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আদমজী ক্যান্টনমেন্টের বিজ্ঞান ভবন ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেনাপ্রধান।
তিনি বলেন, এই নির্বাচন ঘিরে দীর্ঘদিনের প্রস্তুতির ফল হিসেবে একটি সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি হয়েছে। সকাল থেকে দেশের বিভিন্ন এলাকায় যে চিত্র পাওয়া যাচ্ছে, তাতে সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রয়েছে।
সেনাপ্রধান জানান, সকালে তিনি দেশের বিভিন্ন অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, অধিকাংশ এলাকায় কোনো ধরনের বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই এবং ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, এটি জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। তাই সবাইকে নির্ভয়ে ঘর থেকে বের হয়ে ভোটকেন্দ্রে যাওয়ার এবং নিজের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।
গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সারা দেশের পরিস্থিতি সঠিকভাবে তুলে ধরার মাধ্যমে মিডিয়া ভোটারদের মধ্যে আস্থা ও উৎসাহ সৃষ্টি করছে, যা ভোটগ্রহণে ইতিবাচক প্রভাব ফেলছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর